প্রেমিকার রান্না নিয়ে সমালোচনা প্রেমিক, রেগে আগুন তরুণী
ODD বাংলা ডেস্ক: প্রেমিক-প্রেমিকার সম্পর্কের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকে। তবে কোনো কোনো সময় তা চরম আকার নেয়। তবে প্রেমিকের কোনো বদঅভ্যেস যদি প্রেমিকা দিনের পর দিন বিরক্ত হতে থাকেন, তাহলে কী হবে?
এমনই একটি ঘটনা ভাইরাল হয়েছে। ঐ তরুণী সোশাল মিডিয়ায় জানিয়েছেন, তিনি তার প্রেমিকের প্রতি ভীষণ বিরক্ত। কারণ তিনি যখনই কোনো খাবার তৈরি করেন, তার সমালোচনা করেন প্রেমিক। শুধু তাই নয়, খাবারকে র্যাঙ্কিং ও করেন নাকি তার প্রেমিক। এই নিয়ে সোশাল মিডিয়ায় ঐ তরুণী লাইভও করেন। সেখানে তিনি নেটিজেনদের থেকে পরামর্শ নেন।
অনেকেই ঐ তরুণীকে সম্পর্ক থেকে বেরিয়ে যেতে বলেন। তাদের মতে, এভাবে দিনের পর দিন চলতে পারে না। তাতে সম্পর্ক ভালো থাকবে না। দিনের পর দিন, সম্পর্ক খারাপ হতেই থাকবে। তরুণী জানান, তিনি সবথেকে বেশি অপমানিত বোধ করেছেন সেদিন, যেদিন তার বানানো খাবারকে নিয়ে খাবার টেবিলে সমালোচনা করা হয়। সেদিন তার মা-বাবাও এসেছিলেন। ফলে ঐ তরুণী বিব্রত বোধ করেন।
তরুণী বলেন, সেদিন আমার প্রেমিক আমার বানানো খাবার নিয়ে সমালোচনা শুরু করে দেন ও এর বিকল্প কী হতে পারে তা নিয়ে কথা বলতে শুরু করে দেন।' এই ঘটনা নিয়ে নেটিজেনদের অনেকে তরুণীর পাশে দাঁড়ালেও কেউ কেউ তার সমালোচনাও করেছেন। বলেছেন, এভাবে প্রকাশ্যে ব্যক্তিগত জীবনকে না এনে কথা বলে মিটিয়ে নেয়ায় ভালো ছিল।





Post a Comment