Odd বাংলা ডেস্ক: ভারতবর্ষে এমনকি কলকাতাতেও এমন অনেক স্থান রয়েছে যেখানে প্রায়ই কিছু অদ্ভুত কীর্তিকলাপ অনুভব করা যায় ।
দার্জিলিং থেকে ৩০কিমি অদূরে অবস্থিত পশ্চিমবঙ্গের বিখ্যাত ভৌতিক স্থান ডো হিল । পাহাড়ের পাদদেশে বড় বড় পাইন এবং অর্কিডের জঙ্গল ঘেরা অঞ্চলটি যে কোনও প্রকৃতিপ্রেমী মানুষকে মুগ্ধ করবেই । তবে এই ডো হিল নিয়ে অনেক ভৌতিক কাহিনি শোনা যায় । শোনা যায় এক কাঠুরিয়া এই জঙ্গলে কাঠ কাটতে গিয়ে দেখেন গলা কাটা এক শিশু হাঁটতে হাঁটতে হঠাৎ করেই যেন হাওয়ায় মিলিয়ে গেলো।
এছাড়াও স্থানীয় মানুষজনদের মতে, এই জঙ্গলে প্রায়ই ছাই রঙা কাপড় পরিহিতা এক মহিলাকে ঘুরে বেড়াতে দেখা যায় । এই জঙ্গল এতটাই অভিশপ্ত যে পর্যটকরা এখানে এলে, হয় তাঁরা তাঁদের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন অথবা আত্মহত্যা করেন । এখানকার শতাব্দী প্রাচীন স্কুল ভিক্টোরিয়া বয়েস হাই স্কুলটিতেও অশরীরী কার্যকলাপের প্রমাণ মিলেছে । এমনকি ডো হিল রোড এবং ফরেস্ট অফিসের রাস্তাটি ডেথ রোড হিসেবে পরিচিত ।





Post a Comment