সুস্বাদু আপেল জিলাপি

 


ODD বাংলা ডেস্ক: জিলাপি সবারই কম বেশি পছন্দের খাবার। গরম গরম জিলাপি যারা খেয়েছেন তারাই বুঝবেন এর স্বাদ কতটা মজার। জিলাপি সাধারণ গুঁড়ের বা চিনির তৈরি হয়ে থাকে।

সব সময় তো এক ভাবে বানানো জিলাপি খেয়েছেন, কখনো কি আপেল দিয়ে বানানো জিলাপি খেয়েছেন? না খেয়ে থাকলে আজই তৈরি করুন আপেলের তৈরি জিলাপি। এই জিলাপি খেতে একটু ভিন্ন রকমের স্বাদ লাগবে কারণ নাম টাই তার ভিন্ন 'আপেল জিলাপি '। নাম যাই হোক না কেন, খেতে কিন্তু একদম জিলাপির মতোই। তৈরি করাও খুব সহজ। চলুন তবে জেনে নেয়া যাক আপেলের জিলাপি তৈরির রেসিপিটি- 


উপকরণ: আপেল তিনটি ( গোল গোল করে কেটে নিয়ে বিচি ফেলে দিবেন), ময়দা আধা কাপ, ইস্ট ১/৪ চা চামচ, তেল দুই কাপ, ঘি দুই চামচ, লবণ স্বাদ মতো, চিনি এক কাপ,  দারুচিনি গুঁড়া এক চিমটি, এলাচ গুঁড়া এক চিমটি, জল দুই কাপ।  


সিরা তৈরি: প্রথমে চিনির সিরা তৈরি করে নিন। দুই কাপ জলে আধা কাপ পরিমাণ চিনি, এলাচ গুঁড়া, দারুচিনি গুঁড়া দিয়ে ভালো করে ফুটিয়ে তা দেড় কাপ করে নিন।


প্রণালী: প্রথমে একটি পাত্রে ইস্ট ,ময়দা, বাকি আধা কাপ চিনি ও ঘি এক সঙ্গে মিশিয়ে এতে অল্প অল্প করে জল দিয়ে বেটা তৈরি করে নিন। জল যেন কম বেশি না হয় সে দিকে খেয়াল রাখুন। বেটার টা হবে ক্রিমি (জিলাপির বেটার যেমনটা হয় ঠিক তেমন)। এবার একটি পাত্রে তেল নিয়ে গরম হয়ে এলে তাপ কমিয়ে দিয়ে গোল করে কেটে রাখা আপেল একটা একটা করে সেই বেটারের মধ্যে ডুবিয়ে নিয়ে তেলে ছেড়ে দিন। অল্প আঁচেই ভাজুন অন্যথায় জিলাপি পুড়ে যাবে। এপিঠ ওপিঠ করে বাদামী রঙের ভেজে নিয়ে আগেই তৈরি করে রাখা চিনির সিরার মধ্যে দিয়ে দিন। এই ভাবে বাকী গুলো ও ভেজে নিয়ে সিরার মধ্যে দিয়ে দিন। পাঁচ থেকে দশ মিনিট পর যখন দেখবেন জিলাপিগুলো সব ফুলে উঠেছে এবং সিরা সব জিলাপি তে ভালো ভাবে মিশে গিয়েছে তখন অন্য প্লেটে জিলাপি সাজিয়ে পরিবেশন করুন বিকেলের নাস্তায়। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.