কালীপুজোয় বাজি পোড়ানো নিয়ে বড় সিদ্ধান্ত নিল হাইকোর্ট
ODD বাংলা ডেস্ক: কালীপুজো এবং দিওয়ালিতে রাজ্যে সমস্ত ধরনের বাজি পোড়ানো বন্ধ রাখার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রোশনি আলি। শুক্রবার এই মামলায় কলকাতা হাইকোর্ট জানিয়েছে, গত বছরের নির্দেশিকাই বহাল রাখা হচ্ছে। কোনও বাজিই এই বছর পোড়ানো যাবে না।
এদিন আদালত জানায়, ' বেঁচে থাকার অধিকার মানুষের মৌলিক অধিকার। বৃহত্তর স্বার্থের কথা ভেবে ক্ষুদ্র স্বার্থ উপেক্ষা করতে হবে। পরিবেশ বান্ধব বাজি চিহ্নিত করার কোনও উপায় পুলিশের কাছে নেই। এদিকে করোনা পরিস্থিতিতে যাঁদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তাঁরা অসুবিধার মুখে পড়তে পারেন। তাই সমস্ত ধরনের শব্দবাজি নিষিদ্ধ করা হল।'
প্রসঙ্গত, কালীপুজোর দিন রাত আটটা থেকে দশটার মধ্যে শর্তসাপেক্ষে আতসবাজি পোড়ানোর অনুমতি দিয়েছিলে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। শুধু পরিবেশ বান্ধব আতসবাজি ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছিল। কিন্তু, কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে, বাজি বিক্রি, পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।





Post a Comment