রান্নার আগে মুরগি ধুয়ে নিলে কী হয় জানেন?
ODD বাংলা ডেস্ক: বাজার থেকে মুরগির মাংস কিনে এনে খুব ভাল করে ধুয়ে ম্যারিনেট করার পর তবেই তা রান্না করি আমরা। মাংসের প্যাকেট খুলে কলের জলে ভাল করে ধুয়ে তবেই শান্তি। কিন্তু জানেন কি এর ফলে হতে পারে বড় বিপদ।
স্বাভাবিক ভাবেই আমরা জানি মুরগি মাংস একটু কমই ধুতে হয়। আর জরিপও বলছে মুরগির মাংস অনেক ধুলে তাতে নাকি ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ে এবং যা শরীরের জন্য ক্ষতিকারক। এমন কি সেই ব্যাকটেরিয়া জামাকাপড়, রান্নার বাসন সব জায়গাতেই ছড়িয়ে পড়ে।
ক্যামফ্লোব্যাকটর নামের এই ব্যাকটেরিয়া পেট খারাপের জন্য দায়ী বলে প্রমাণিত হয়েছে যুক্তরাজ্যের একটি গবেষণায়। যার ফলে অনেকেরই মুরগি খেলে পেট ব্যথা, পেট খারাপ, বমি ইত্যাদি সমস্যা দেখা যায়। যা তিন থেকে পাঁচ দিন স্থায়ী হয়। দীর্ঘদিন এরকম খেলে ফুড পয়োজন দীর্ঘস্থায়ী হয়। তবে চিন্তা করছেন কীভাবে এই ব্যাকটেরিয়া থেকে রক্ষা পাবেন।
ঠাণ্ডা জায়গায় রাখুন
মুরগির মাংস কিনে এনে তা না ধুয়ে মোটামুটি ধুয়ে ভাল করে বাতাসরোধক পাত্রে ডিপ ফ্রিজে রাখুন।
ঘষে ঘষে ধোবেন না
অনেকেই মুরগির মাংস কল খুলে খুব ঘষে ঘষে ধুতে অভ্যস্ত। মনে করেন এতে ব্যাকটেরিয়া, রক্ত সব ধুয়ে যাবে। কিন্তু এই ধারণা ভুল।
কাটার সময়ে সাবধান হোন
যেখানে মাংস কাটছেন তা ভাল করে পরিষ্কার করে নিয়ে তবেই কাটুন। প্রতিবার কাটার পর ধুয়ে নিন। আর মাংস কাটার পর অল্প গরম জলে ভাল করে সাবান দিয়ে হাত ধুতে হবে।
খুব ভাল করে রান্না করুন
মুরগির মাংস খুব ভাল করে ফুটিয়ে রান্না করুন। একদম গরম গরম খান। কখনই ঠাণ্ডা মুরগির মাংস খাবেন না। এমনকী ফ্রিজে অনেকদিন রেখেও খাবেন না। বেশি হলে একদিন আর দ্বিতীয়বার খাওয়ার সময় ভাল করে ফুটিয়ে গরম করে তবে খান।





Post a Comment