Odd বাংলা ডেস্ক: দার্জিলিঙের বিস্তীর্ণ এলাকায় আজ বিকেলে কম্পন অনুভূত হয়েছে। আচমকা এই ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মনে। ভয়ে বাড়ি-ঘর, দোকান-পাট ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন সাধারণ মানুষ। আতঙ্কে রাস্তায় ছোটাছুটি করতে দেখা যায় স্থানীয়দের। অনেক পর্যটকও রয়েছেন সেখানে। তাঁদের মনেও আতঙ্ক গ্রাস করেছে ভূমিকম্পের পর।
ভূমিকম্পের উৎসস্থল নেপালের সিন্ধুপালচক জেলা। নেপালের সিসমোলজিক্যাল সেন্টার থেকে জানানো হয়েছে, কাঠমান্ডুর থেকে ১১৪ কিলোমিটার পূর্বে মধ্য নেপালের সিন্ধুপালচক জেলার পানফুং জেলায় ভূমিকম্পের এপিসেন্টার। ওই ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, আজ পর পর দুটি ভূমিকম্পে কেঁপে উঠেছে মধ্য নেপাল। রিখটার স্কেলে প্রথম কম্পনটির তীব্রতা ছিল ৪.৭। গতকালও মৃদু ভূমিকম্প হয়েছিল নেপালে। পশ্চিম নেপালের গোর্খা জেলায় ওই ভূমিকম্পের রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৩।





Post a Comment