'এল প্রাডো’ দখল করে আত্মহত্যার হুমকি!
ODD বাংলা ডেস্ক: ৪০ বছর আগে স্পেনে ‘ক্যানোলা তেলের বিষক্রিয়ায় হাজার হাজার মানুষ প্রাণ হারায়। ওই বিষক্রিয়া থেকে জীবিতদের একটি দল আজ মঙ্গলবার মাদ্রিদের ‘এল প্রাডো জাদুঘর’ দখল করেছে। এবং সরকার যদি তাদের দাবিতে সাড়া না দেয় তবে কয়েক ঘন্টার মধ্যে আত্মহত্যা করবে বলে হুমকিও দিয়েছে তারা।
টুইটারে করা একটি পোস্টে তারা জানায়, ‘এখানে আমাদের উপস্থিতির ঠিক ছয় ঘণ্টা পরে, আমরা পিল খাওয়া শুরু করব,’। প্রতিবাদকারীরা ১৯৮১ সালে হাজার হাজার প্রাণহানির ঘটনায় মামলার শিকারদের জন্য খোলা একটি সমিতির টুইটার অ্যাকাউন্ট থেকে এ কথা জানায়।





Post a Comment