বাথরুমের জানালা দিয়ে সব দেখা যায়, তরুণীকে প্রতিবেশীর চি‌ঠি

ODD বাংলা ডেস্ক: দরজার ফাঁকা দিয়ে ঘরে এসেছিল প্রতিবেশী একটি চিঠি। সে চিঠি পড়তেই চোখ কপালে উঠে যাওয়ার জোগাড়! এক যুবতীর উদ্দেশে ওই চিঠিতে প্রতিবেশীর দাবি, বাথরুমের জানালা দিয়ে সব দৃশ্যই দেখা যায়।

সামনা-সামনি সে কথা বলে যুবতীকে লজ্জায় ফেলতে চাননি বলে চিঠিটি দরজার ফাঁকা দিয়ে ঘরের ভিতরে ফেলেছেন।জানা যায়, তিনি পেশায় একজন সাংবাদিক। নাম তার সারা ইয়েটস। তাকে ওই চিঠি লিখেছেন তার প্রতিবেশী।

যদিও চিঠিতে নিজের নাম-পরিচয় দেননি চিঠি লেখক। অজ্ঞাত পরিচয় প্রতিবেশী চিঠি পড়েই লজ্জায় লাল হয়ে গিয়েছেন সারা। তার এক আত্মীয়ের সঙ্গে মিলে নতুন বাড়িতে এসে উঠেছেন তিনি। ওই আত্মীয়ের সঙ্গেই থাকেন তিনি।

সম্প্রতি গ্রিসের রোডসে ছুটি কাটাতে গিয়েছেন সারা। সে সময়ই ওই চিঠিটি তাদের দরজার ফাঁকা দিয়ে কেউ ভিতরে পাঠিয়ে দেন। সারার আত্মীয় চিঠিটি তাকে গ্রিসে ছবি তুলে পাঠিয়েছেন।

তাতে লেখা, বাথরুমে ব্লাইন্ডস লাগানো উচিত। আপনার গোসলের সময় সব কিছুই দেখা যায়। তবে আপনাকে লজ্জায় ফেলতে চাই না বলে বাড়ির দরজায় টোকা দেইনি। চিঠিতে প্রতিবেশী নিজের নাম লেখেননি।

সারা জানিয়েছেন, বাড়িটি কেনার পর বাথরুমে নতুন জোরালো আলো লাগিয়েছিলেন। জানালার ঘষা কাচের ভিতর দিয়ে বাইরে থেকে কিছু দেখা যায় কি না, তা ও বাগানে দাঁড়িয়ে পরীক্ষা করে দেখেছিলেন। ফলে নিশ্চিন্তই ছিলেন।

তবে প্র‌তি‌বেশী চিঠি পেয়ে লজ্জায় লাল হয়ে গিয়েছেন। তিনি আরো জানান, ভেবেছিলাম ঘষা কাচ দিয়ে আবছা অবয়ব দেখা গেলেও তা তেমন স্পষ্ট নয়। তবে বুঝতেই পারিনি যে সবকিছু দেখা যাচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.