নতুন নামে আসছে FACEBOOK


ODD বাংলা ডেস্ক: 
বদলে যেতে চলেছে ফেসবুকের নাম? একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। জানা গিয়েছে, আগামী সপ্তাহে সংস্থার বার্ষিক সভাতেই নাম পরিবর্তনের বিষয়টি চূড়ান্ত হতে পারে। যদিও এখনও পর্যন্ত এই গুঞ্জনকে উড়িয়েই দিয়েছে মার্ক জুকারবার্গের সংস্থা।

কিন্তু কেন নাম বদলের কথা ভাবছে ফেসবুক? আসলে সোশ্যাল মিডিয়া হিসেবে উত্থান হলেও ফেসবুকের কার্যকারিতা আর কেবল তার মধ্যেই সীমাবদ্ধ নেই। চ্যাট বা ফলো আপলোডিং ছাড়াও আরও নানা ধরনের পরিষেবার দিকে এগিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ ফেসবুক। তাই নাম বদলে সংস্থা এমন নাম নিতে চাইছে জুকারবার্গের সংস্থা, যা থেকে ফেসবুকের পরিবর্ধিত লক্ষ্যমাত্রার আভাস মেলে।

আগামী বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ফেসবুকের বার্ষিক সম্মেলন। মনে করা হচ্ছে, ওই অনুষ্ঠানে মার্ক জুকারবার্গের বক্তৃতার মূল বিষয়ই হতে পারে নাম বদলের প্রসঙ্গটি। উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মালিকানাও রয়েছে ফেসবুকের হাতেই। কিন্তু ভবিষ্যতে নিজেদের আরও ছড়িয়ে দিতে এবার রে ব্যানের মতো সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এআর গ্লাস তৈরি করতে চাইছে ফেসবুক। জুকারবার্গের বিশ্বাস, এই মুহূর্তে অত্যন্ত ব্যয়সাপেক্ষ এই চশমা সেই অর্থে সাধারণের নাগালের বাইরে রয়েছে ঠিকই। কিন্তু ঠিকমতো পদক্ষেপ করলে অচিরেই স্মার্টফোনের মতো এটিও সকলের হাতে হাতে ঘুরতে পারে একদিন। কি না নাম হতে পারে এবং তাঁদের পরিকল্পনার বিষয়েও কিছুই জানা জায়নি। তবে এই নাম বদলের গুঞ্জন উঠলেও, এখনও অবধি এই বিষয়কে গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছে মার্ক জুকারবার্গের সংস্থা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.