ঘরোয়া পদ্ধতিতে তৈরি করুন চুলের কন্ডিশনার
ODD বাংলা ডেস্ক: ত্বকের সঙ্গে চুলের যত্ন নেওয়া অনেক জরুরি। চুলের যত্নে শ্যাম্পুর পাশাপাশি কন্ডিশনিং করাটা অনেক জরুরি। চুল ঝলমলে ও মোলায়েম করতে বাজারে অনেক ধরণের কন্ডিশনার,স্প্রে,জেল কিনতে পাওয়া যায়। তবে আপনি চাইলে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন কন্ডিশনার। চলুন জেনে নেওয়া যাক বাড়িতে কন্ডিশনার বানানোর পদ্ধতি।
যুগ যুগ ধরেই আমাদের চুলের জন্য নারকেল তেলের ব্যবহার হয়ে আসছে। এবং শুধু চুলের জন্যই নয়, দেহের ত্বকের সুস্থতায়ও নারকেল তেলের উপকারিতা অনেক বেশি। নারকেল তেলে আছে প্রাকৃতিক ময়শ্চারাইজার যা চুলের জন্য খুব ভালো। তাছাড়া নারকেল তেলে আছে প্রোটিন, ফ্যাটি এসিড, ভিটামিন বি ও সি, জিং, পটাশিয়াম ও আয়রন। নারকেল তেল শুষ্ক ও অনুজ্জ্বল চুলের সমস্যা রোধ করে। এতে আছে মিডিয়াম চেইন ফ্যাটি এসিড যা প্রতিটি চুল ও গোড়ায় পুষ্টি যোগায়। নারকেল তেলের ভিটামিন ই ও অন্যান্য উপাদান চুলকে নতুন করে গঠন করে ও উজ্জ্বলতা বৃদ্ধি করে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানিনা যে নারকেল তেল দিয়েই ঘরে বসে বানানো যায় কন্ডিশনার। যা দিয়ে খুব সহজেই শুষ্ক চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করতে পারবেন।
কন্ডিশনার তৈরি করতে যা লাগবে
১। তিন চামচ খাঁটি নারকেল তেল
২। জল
৩। স্প্রে বোতল
যেভাবে কন্ডিশনার বানাবেন
স্প্রে বোতলে নারকেল ঢেলে দিন। তার সাথে জল মিশিয়ে ভালো করে ঝেকে নিন। ব্যাস, তৈরি হয়ে গেল আপনার কন্ডিশনার। এই কন্ডিশনারটি যখন ইচ্ছা আপনার শুষ্ক ও অনুজ্জ্বল চুলে স্প্রে করে নিন। ভালো ফলাফলের জন্য প্রতিদিন ব্যবহার করুন।
ডিমের কন্ডিশনার:
ডিম চুলের জন্য খুবই কার্যকরী। ডিমে থাকা ভিটামিন চুলকে শুষ্ক হওয়ার হাত থেকে বাঁচায়। ডিমের সঙ্গে দই ও মেয়োনিজ মিশিয়ে প্যাক বানান। চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত প্যাক লাগাবেন। একটি শাওয়ার ক্যাপ পরে নিন প্যাক দেওয়ার পরে। ৪০ মিনিট রেখে তা হালকা গরম জলে ধুয়ে ফেলুন। এতে চুল মোলায়েম হয়।
দারচিনি দিয়ে তৈরি কন্ডিশনার:
২চা চামচ দারুচিনির গুঁড়ো, ২চা চামচ মধু, ২টি ডিম, ৪চা চামচ দুধ, মেয়োনিজ একটি পাত্রে মেশান এবং তারপরে গরম করে নিন। সেই গরম প্যাকটি স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নিন। মিশ্রণটি কন্ডিশনিংও করবে এবং চুলের হারানো জেল্লা ফিরিয়ে আনতেও সাহায্য করবে। এই প্যাক সপ্তাহে একদিন ব্যবহার করুন।





Post a Comment