বুটের ডাল দিয়ে খাসির মাথা রাঁধবেন যেভাবে
ODD বাংলা ডেস্ক: বুটের ডাল দিয়ে বিভিন্ন রেসিপি আমরা তৈরি করে থাকি। বিশেষ করে বুটের ডালের হালুয়া খেতে দারুণ সুস্বাদু। তবে এই ডাল দিয়ে খাসির মাথা রান্না করলেও খেতে দারুণ লাগে। এই রেসিপিটি সহজের খাবারের স্বাদ বাড়িয়ে দেবে। তাছাড়া খাবারের টেবিলে ভিন্নতাও আনবে।
বুটের ডাল দিয়ে খাসির মাথা রান্না করাও বেশ সহব। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করতে পারেন জিভে জল আনা এই রেসিপিটি। চলুন তবে জেনে এন্যা যাক কীভাবে রাঁধবেন বুটের ডাল দিয়ে খাসির মাংস-
উপকরণ: খাসির মাথা ১ টি, বুটের ডাল সিকি কাপ, পেঁয়াজ কুঁচি আধা কাপ, আস্ত কাঁচামরিচ ২ টি, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, দারুচিনি ২ টুকরা, এলাচ ২ টি, লবঙ্গ ২ টি, তেজপাতা ২ টি, হলুদ আধা চা চামচ থেকে একটু বেশি, ধনে গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১চা চামচ/স্বাদমতো, লবণ স্বাদমতো, টালা জিরা গুঁড়া ১ চা চামচ, জল পরিমাণমতো, তেল ৪ টেবিল চামচ।
প্রণালী: ডাল ভালোভাবে ধুয়ে আধা ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন। খাসির মাথা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিন। হাড়িতে তেল নিয়ে চুলায় গরম হতে দিন। তেল গরম হয়ে গেলে একে একে সমস্ত গরমমশলা দিয়ে দিন। পেঁয়াজ দিয়ে দিন। একটু ভাঁজা ভাঁজা হয়ে গেলে আদা রসুন দিয়ে দিন। এবার সামান্য গরম জল দিয়ে হলুদ, মরিচ এবং ধনে গুঁড়া দিয়ে দিন। মশলাগুলো একটু কষিয়ে নিন। জল শুকিয়ে মশলার উপরে তেল উঠে এলে খাসির মাথার মাংস দিয়ে দিন। চুলার আঁচ এ সময় একটু বাড়িয়ে রাখুন।
মাংস ঢেকে রান্না করুন। মাংস থেকে অনেক জল বের হবে। এই জলেই মাংস অনেকখানি সিদ্ধ হয়ে যাবে। মাংস মাঝে মাঝে নেড়ে দিন। চুলার আঁচ মাঝারি করে রাখুন। মাংস বেশ সময় নিয়ে কষিয়ে রান্না করুন। মাংসের জল পুরোপুরি শুকিয়ে তেল উপরে উঠে গেলে পরিমাণমতো গরম জল যোগ করুন। মাঝে মাঝে নেড়ে দিন যাতে হাড়ির নিচে লেগে না যায়।
মাংস সিদ্ধ হয়ে গেলে আগে থেকে ভেজানো ডাল মাংসের মধ্যে দিয়ে দিন। এ সময় টালা জিরা গুঁড়াটা দিয়ে দিন। কিছুক্ষণ রান্না করুন। ঝোলের উপরে তেল উঠে এলে পরিমাণমতো গরম জল দিয়ে ভালো করে নেড়ে ঢেকে দিন। হাড়ির নিচে যাতে না লেগে যায় এজন্য মাঝে মাঝে নেড়ে দিন। ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। মাথার মাংস মাখা মাখা হয়ে তেল উপরে উঠে এলে উপরে আস্ত কাঁচা মরিচ ছড়িয়ে চুলা থেকে নামিয়ে নিন। চাইলে অল্প তেলে পেঁয়াজ কুঁচি দিয়ে মাংসে ফোঁড়নও দিতে পারেন। এতে খাসির মাথার মাংস থেকে বেশ ভালো ঘ্রাণ বের হবে। এখন মাংসগুলো এভাবেই ঢেকে রেখে দিন পরিবেশনের আগ পর্যন্ত।





Post a Comment