টেলিভিশনে মৃত স্ত্রীকে দেখে হতবাক স্বামী!
ODD বাংলা ডেস্ক: সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তার স্ত্রী। নিজ হাতে স্ত্রীকে কবরও দিয়েছিলেন স্বামী। কিন্তু টেলিভিশনের পর্দায় হঠাৎ করে স্বামী নিজ চোখে দেখলেন, স্ত্রী দিব্যি বেঁচে আছেন!
স্ত্রীর খোঁজ পাওয়ার ঘটনাটিও নাটকীয়। টেলিভিশনের একটি জনপ্রিয় অনুষ্ঠানের ভক্ত আবরাঘ মোহামেদ। সেই অনুষ্ঠানে নিজের স্ত্রীকে দেখে হৃদক্রিয়া বন্ধ হবার জোগাড় তার। অথচ প্রাণপ্রিয় স্ত্রীকে নিজ হাতে কবর দিয়েছেন তিনি।
মারাত্মক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রীর মৃত্যুর খবরটি জানিয়েছিলেন, কাসাব্লাঙ্কা হসপিটালের চিকিৎসক।
কিন্তু মৃত স্ত্রী চলে এলেন ওই টেলিভিশন অনুষ্ঠানে। টেলিভিশন প্রোগ্রামটির বিষয়ও বেশ অদ্ভুত। এ অনুষ্ঠানে প্রয়াত প্রিয়জনদের ফিরিয়ে আনা হয়। তাদের সঙ্গে আবারো প্রিয়জনদের যোগাযোগ করিয়ে দেওয়া হয়।
মরক্কোর জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘আল মুজতাফুন’। স্ত্রীর মৃত্যুর দুই বছর পর অনুষ্ঠানটি দেখতে গিয়েই মোহামেদ রীতিমতো হতবাক। অনুষ্ঠানে স্ত্রী বললেন, তিনি তার স্বামীর সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছেন। অনুষ্ঠানেই তার স্বামীর নাম ও সাবেক ঠিকানা বলেন। এ খবরটি মোহামেদের বন্ধুরাও ফোন দিয়ে জানান।
এ বিষয়ে মোহামেদ স্প্যানিশ প্রেসকে জানান, আমি জানতাম না অন্য কোনো নারীর দেহ কবরস্থ করা হয়েছিল। এখন প্রশ্ন হলো, সমস্যাটা কোথায় হয়েছিল? স্ত্রী কেন দুই বছর সময় নিলেন তার সঙ্গে যোগাযোগ করতে?
মোহামেদ বলেন, এখানে একটা তত্ত্ব প্রয়োগ করা যেতে পারে, হয় আমার স্ত্রী তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন না হয় আমি আমার স্মৃতিশক্তি হারিয়ে ফেলছি।
তাছাড়া মোহামেদের মনে পড়ছে, চিকিৎসকরা বলেছিলেন, তার স্ত্রী সম্ভবত বাঁচবে না। আর চিকিৎসার জন্য অনেক খরচও লাগবে। তাই মোহামেদ বাড়িতে ছুটে যান টাকা আনতে। সেখানে যেতে-আসতে চার ঘণ্টা সময় চলে যায় তার। হাসপাতালে পৌঁছে শোনেন, স্ত্রী বেঁচে নেই। এরপরই তিনি কাফে মোড়ানো স্ত্রীর মৃতদেহ দেখতে পান। চেহারা দেখতে পারেননি। কেবল কফিনে মুড়িয়ে বাড়িতে নিয়ে কবর দিয়ে দেন।
মিররের প্রতিবেদনে বলা হয়, এরপর ওই অনুষ্ঠানের মাধ্যমে তাদের আবার মিলিয়ে দেওয়া হয়।





Post a Comment