আইএস, আল-কায়েদার ওপর নিষেধাজ্ঞা বাড়াল ইউরোপীয় ইউনিয়ন

 


ODD বাংলা ডেস্ক:  ইসলামিক স্টেট (আইএস) এবং আল-কায়েদা জঙ্গিগোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জানা গেছে, আরো এক বছর এই মেয়াদ বাড়ানো হয়েছে। গতকাল সোমবার আনাদোলু অ্যাজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।


ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সিদ্ধান্তের পর এক বিবৃতিতে জানানো হয়েছে, বর্তমানে আইএস ও আল-কায়েদার ছয় জনের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। 


বিবৃতিতে আরো বলা হয়, ইউরোপীয় ইউনিয়নে ভ্রমণে নিষেধাজ্ঞা এবং সম্পত্তি বাজেয়াপ্তও আছে তাদের। নিষেধাজ্ঞা ২০২২ সালের ৩১ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.