ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র অগ্নি-৫-এর সফল পরীক্ষা চালাল ভারত

ODD বাংলা ডেস্ক: ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র অগ্নি-৫ এর পরীক্ষা চালিয়েছে ভারত।বুধবার সন্ধ্যায় ওড়িশা উপকূলের এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে এই ব্যালিস্টিক মিসাইলটি উৎক্ষেপণ করা হয়।

ক্ষেপনাস্ত্রটির দৈর্ঘ্য সাড়ে ১৭ মিটার এবং পরিধি ২ মিটার। ক্ষেপনাস্ত্রটি ১৫ হাজার কেজি পরমাণু অস্ত্র বহনে সক্ষম। এতে তিন স্তরীয় রকেট বুস্টার আছে। এর গতি শব্দের চেয়ে ২৪ গুণ বেশি। সেকেন্ডে ৮.১৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে এই ক্ষেপণাস্ত্র। ক্ষেপনাস্ত্রটি ৫ হাজার কিলোমিটার ‍দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। সেই সাথে লক্ষ্যবস্তকে ধ্বংস করতেও সক্ষম ।

অগ্নি ১ থেকে ৫ এই পুরো সিরিজের ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ভারতের সরকারি সংস্থা ডিআরডিও। এখনও পর্যন্ত অগ্নি ক্ষেপণাস্ত্রের মধ্যে অগ্নি ৫-এর পাল্লা সবচেয়ে বেশি। ক্ষেপনাস্ত্রটির সফল এই পরীক্ষাকে চীনের বিরুদ্ধে ভারতের একটি শক্তিশালী বার্তা হিসেবে দেখা হচ্ছে।  সেই সাথে অগ্নি-৫ এশিয়ার বিভিন্ন দেশ এবং ইউরোপ ও আফ্রিকার কিছু অংশেও পৌঁছাতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.