এবারের দিওয়ালিতে হোক অন্যরকম মিষ্টিমুখ,বানিয়ে ফেলুন আপেল রাবড়ি, রইল রেসিপি


ODD বাংলা ডেস্ক: দেশজুড়ে চলছে উৎসবের আমেজ। আর দিওয়ালি মানেই খাওয়া-দাওয়া আর মিষ্টিমুখ। আর আজ আপনাদের জন্য রইল দিওয়া দিওয়ালি স্পেশাল মিষ্টি আপেলের রাবড়ি।

৪ জনকে পরিবেশনের জন্য উপকরণ-
  • আপেল -১টি খোসা ছাড়ানো
  • দুধ - ১ লিটার
  • চিনি - ১/৪ কাপ
  • ছোটো এলাচ - ৫-৬টি
  • আমন্ড - ৮টি
  • পেস্তা কুচি- সাজানোর জন্য
প্রণালী-
  • প্রথমে, দুধের সাথে পরিমাণ মতো চিনি দিয়ে ভাল করে ফুটিয়ে নেবেন এবং ঘন করে নেবেন।
  • আপেলের খোসা ছাড়িয়ে মিহি করে গ্রেট করে নিন ও তা দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিন।
  • চার-পাঁচ মিনিট নাড়ার পর এলাচ গুঁড়ো, আলমন্ড ও পেস্তা দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
  • পরিবেশনের আগে ছোটো আপেলের টুকরো দিয়ে সাজিয়ে নিন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.