Laxmi Puja 2021: শুভ সময় মাত্র ৫২ মিনিট! এটাই হল কোজাগরী লক্ষ্মীপুজোর শুভক্ষণ


ODD বাংলা ডেস্ক: মা লক্ষ্মী ধনসম্পদের দেবী। সৌভাগ্য এবং শান্তির প্রতীক। সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য বাঙালির ঘরে ঘরে লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়। বেশিরভাগ বাঙালির ঘরে বছর ভর প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর পুজো করে থাকেন। তবে আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে যে লক্ষ্মীর পুজো করা হয় তা হল কোজাগরী লক্ষ্মী পুজো।

২০২১ সালের কোজাগরী লক্ষ্মী পুজো  পড়েছে দু-দিন।  ১৯ এবং ২০ অক্টোবর । ১৯ তারিখ সন্ধ্যা ৭ টা বেজে ০৩ মিনিটে শুরু হবে তিথি এবং ২০ অক্টোবর রাত্রি ৮ টা বেজে ২৬ মিনিটে শেষ হবে। এই সময়ের মধ্যে বাড়িতে মা লক্ষ্মীর আরাধনা করা যাবে। তবে তার মধ্যেও শুভ সময় ১৯ অক্টোবর রাত ১১.৩৫ মিনিট থেকে ১২.২৭ মিনিট (৫২ মিনিট) পর্যন্ত।

এছাড়াও লক্ষ্মী সম্পদের দেবী হওয়ায় তাঁকে ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তিতে এবং আশ্বিন পূর্ণিমা ও দীপাবলীর দিনেও মা লক্ষ্মীর পুজো করা হয়। কোজাগরী পূর্ণিমার দিন ঘরে ঘরে পূজিত হন মা লক্ষ্মী। ধন, যশ, খ্যাতি, সুস্বাস্থ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে বাংলার প্রায় প্রতিটা পরিবার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.