পুজোর দিনগুলি কতক্ষণ চলবে মেট্রো, জেনে নিন টাইম টেবিল
Odd বাংলা ডেস্ক: দুর্গাপুজোর সময় মেট্রো চলাচল নিয়ে নতুন সময়সূচী নিয়ে এল মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো জানাচ্ছে সপ্তমী অষ্টমী ও নবমীতে আপ ও ডাউন মিলিয়ে চলবে ২০৪টি করে ট্রেন। এরমধ্যে ১৭১টি ট্রেন চলবে কবি সুভাষ ও দক্ষিণেশ্বরের মধ্যে পরিষেবা শুরু হবে সকাল ১০ থেকে। চলবে মধ্যরাত পর্যন্ত।
সপ্তমী-অষ্টমী-নবমীর পরিষেবা একনজরে
- দমদম-দক্ষিণেশ্বর প্রথম ট্রেন সকাল ১০টা
- কবি সুভাষ-দক্ষিণেশ্বর প্রথম ট্রেন সকাল ১০টা
- দমদম-কবি সুভাষ প্রথম ট্রেন সকাল ১০টা
- দক্ষিণেশ্বর-কবি সুভাষ প্রথম ট্রেন সকাল ১০টা
- দমদম-কবি সুভাষ শেষ ট্রেন রাত্রি ১১টায়
- কবি সুভাষ-দক্ষিণেশ্বর শেষ ট্রেন রাত্রি ১১টায়
তবে দশমীতে ট্রেনের সংখ্যা ও সময়সূচিতে কিছুটা পরিবর্তন এনেছে মেট্রো। দশমীতে আপ ও ডাউন মিলিয়ে চলবে ১৩৮টি ট্রেন। এর মধ্যে ১৩৫টি চলবে কবি সুভাষ ও দক্ষিণেশ্বরের রের মধ্যে। এদিনও পরিষেবা শুরু হবে সকাল ১০টায়।
দশমীর পরিষেবা একনজরে
- দমদম-দক্ষিণেশ্বর প্রথম ট্রেন সকাল ১০টা
- কবি সুভাষ-দক্ষিণেশ্বর প্রথম ট্রেন সকাল ১০টা
- দমদম-কবি সুভাষ প্রথম ট্রেন সকাল ১০টা
- দক্ষিণেশ্বর-কবি সুভাষ প্রথম ট্রেন সকাল ১০টা
- দক্ষিণেশ্বর-কবি সুভাষ শেষ ট্রেন রাত্রি ৯টা ১৮ মিনিটে
- দমদম-কবি সুভাষ শেষ ট্রেন রাত্রি ৯টা ৩০ মিনিটে
- কবি সুভাষ-দক্ষিণেশ্বর শেষ ট্রেন রাত্রি ৯টা ৩০ মিনিটে
*সকাল ১১টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ১০ মিনিট অন্তর মেট্রো
সপ্তমী-অষ্টমী নবমীতে ৬ মিনিটের ব্যবধানে মেট্রো চললেও দশমীতে পরিষেবা মিলবে ১০ মিনিট অন্তর। যাত্রীদের সমস্ত বোভিড বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখেই মেট্রোয় চাপার আবেদন জানিয়েছে কর্তৃপক্ষ।





Post a Comment