কোজাগরী লক্ষ্মীপুজো মহালক্ষ্মীরূপে পুজো পাবেন মা কালী


ODD বাংলা ডেস্ক: নিয়ম মেনে প্রতিবছরের মতো এবারও কালীঘাটে কোজাগরী পূর্ণিমা তিথিতে বিশেষ পুজোর আয়োজন করা হয়। এদিন লক্ষ্মীরূপে কালীঘাটে পূজিতা হন মা কালী। বুধবার বিকেলে লক্ষ্মীরূপে পূজিতা হবেন মা। দেওয়া হবে নিরামিশ ভোগ।কোজাগরী লক্ষ্মীপুজোর বিশেষ তিথিতে কালীঘাটে ভক্ত সমাগম।

উল্লেখ্য, এর আগে দুর্গাপুজোয় দেবী দুর্গারূপে মা কালীকে পুজো করা হয়। কোজাগরী লক্ষ্মীপুজোর বিশেষ তিথিতে কালীঘাটে বহু ভক্তই ভিড় জমিয়েছেন। সকলের হাতে পুজোর ডালি। মনে মনে একটাই প্রার্থনা, “ভাল রেখো মা।” সংক্রমণের কথা মাথায় রেখে কালীঘাটে মানা হচ্ছে করোনাবিধি। উল্লেখ্য, লক্ষ্মীপুজোর আগে শুক্লা চতুর্দশী তিথিকে তারা মায়ের আবির্ভাব তিথি হিসাবে পালন করা হয়। 

এই তিথিতে সূর্যোদয়ের পর গর্ভগৃহ থেকে বের করে ‘বিরাম মঞ্চে’ মা তারাকে নিয়ে আসা হয়। বিরাম মন্দিরে আনার পর জীবিত কুণ্ড থেকে জল এনে স্নান করিয়ে রাজবেশ পরানোও হয়। বিরাম মঞ্চে শুধুমাত্র এই দিনেই পশ্চিম দিকে মুখ করে মা তারাকে বসানো হয়। বছরের অন্য সময়ে মূল মন্দিরের উত্তর দিকে মুখ করে রাখা হয়। এবারই প্রথম প্রথা ভেঙে খুলে দেওয়া হয় বিরাম মন্দিরের সবক’টি দরজা। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.