রান্নাঘরে মৃত্যুফাঁদ! বাঁচতে কী করবেন জানুন..
ODD বাংলা ডেস্ক: রান্নাঘর হল বাড়ির এমন একটা জায়গা, যেখানে দিনের মধ্যে কং করে দু’ঘণ্টা বা তারও বেশি সময় আপনি কাটান। আর সেই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ভীষণ ভাবে প্রয়োজন। কেন না খাবার থেকে তৈরি হওয়া ক্ষতিকারক ব্যাকটেরিয়া খুব সহজেই শারীরিক ভাবে দুর্বল করে তুলতে পারে আপনাকে। এর পাশাপাশি, পচে যাওয়া খাবার এবং অপরিচ্ছন্ন রান্নাঘরের পরিসর থেকে বিভিন্ন মারণ রোগও হতে পারে। সেই কারণে রান্নাঘর পরিষ্কার রাখাটা ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ।
খুব সহজে রান্নাঘর পরিষ্কার করার কিছু উপায় জেনে নিন।
১। আপনার কিচেন কাউন্টার সবথেকে বেশি ব্যবহার হয়। কখনও সব্জি কাটার জন্য, আবার কখনও বাসন ধুয়ে শুকোনোর জন্য। যতটা সম্ভব কিচেন কাউন্টার শুকনো রাখুন। একটা নরম ও পরিষ্কার রুমাল দিয়ে বারবার জায়গাটি মুছে নিন।
২। ভিজে বাসনপত্র রাখা ভুলে যান। কারণ বাসন ভিজে থাকলে তাতে ক্ষতিকারক ব্যাকটেরিয়া বেশি বাসা বাঁধে। সেই কারণে রান্নাঘরে ব্যবহৃত বাসনপত্র শুকিয়ে সাজিয়ে রাখুন।
৩।আপনার রেফ্রিজরেটর খুব সাবধানে ব্যবহার করুন। দেখবেন রেফ্রিজরেটরের গায়ে নোংরা হাতের ছাপ যেন না থাকে। এর থেকে ব্যাকটেরিয়া ছড়ায়। প্রতি দিন ভেজা কাপড় দিয়ে রেফ্রিজারেটর মুছে ফেলুন।
৪।নোংরা ফেলার ডাস্টবিনটি সব সময় ঢেকে রাখুন। আর ডাস্টবিনটি রান্নাঘরের একটি কোণার দিকে রাখবেন। আর হ্যাঁ অবশ্যই রাতের বেলায় ডাস্টবিনটিতে কীটনাশক স্প্রে করতে ভুলবেন না যেন।
৫।আপনার ওভেনটিকেও প্রতিদিন পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। এক কাপ জলের সঙ্গে একটি লেবুর রস মিশিয়ে নিয়ে ওভেনটিকে ভাল ভাবে মুছে নিন।
৬। সব্জি কাটার জন্য দু‘টি চপার বোর্ড ব্যবহার করুন। একদিন একটি চপার বোর্ড ব্যবহার করে সেটি ভাল করে শুকোতে দিন। এবং পরের দিন অন্যটি ব্যবহার করুন।





Post a Comment