কলকাতার বুকে অবসাদের ভয়ানক ঘটনা, স্ত্রী-মেয়েকে খুন ব্যক্তির

Odd বাংলা ডেস্ক:  মানসিক  অবসাদ কি সাংঘাতিক হতে পারে দেখল শহর কলকাতা। অন্তত খাস দক্ষিণ কলকাতার এই ঘটনা শহরে নাড়া দিয়ে গেল।

পুলিশ সূত্রে খবর ,সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ ১০০ ডায়ালে ফোন করে রবীন্দ্র সরোবর থানা এলাকার ৩৩সি মনোহর পুকুর রোডের পুষ্পক অ্যাপার্টমেন্টর তিন তলার বাসিন্দা অরবিন্দ বাজাজ জানায় তার স্ত্রী প্রিয়াঙ্কা ও তার ১৮ বছরের মেয়েকে খুন করেছে সে।এর পরই রবীন্দ্র সরোবর থানার পুলিশ তড়িঘড়ি তার দেওয়া ঠিকানায় পৌঁছে যায়।দরজা খুলে দেখা যায় রক্তাক্ত অবস্থায় অরবিন্দ এর স্ত্রী ও মেয়ে মেঝেতে পড়ে আছে।‌ পুলিশ সূত্রে জানা গেছে অরবিন্দ এর দু বছর ধরে বেকার সেই নিয়ে মানসিক অবসাদে ভুগছিল।আর এই কারণে মাঝে মধ্যেই ঝামেলা হতো।নানা ধরণের টানাপো‌ড়েন চলছিল।সেই অবসাদের থেকেই এই ঘটনা।পুলিশ জানতে পারে আজ সন্ধ্যায় দুজনের মধ্যে কোনো বিষয় নিয়ে বচসা চলছিল। সেই সময় ঘরে থাকা ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে স্ত্রীকে।চিৎকার শুনে মেয়ে বেরিয়ে এসে মাকে বাঁচাতে যায়।সেই সময় রাগের বশে মেয়েকেও ছুরি দিয়ে আঘাত করে। এরপর  অরবিন্দ ১০০ তে ফোন করে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.