কলার মোচার যত উপকারিতা

 

ODD বাংলা ডেস্ক:  কলা খাওয়ার উপকারিতা কমবেশি আমরা সবাই জানি। কিন্তু কলার মোচার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে আমরা অনেকেই জানি না। কলার মোচায় রয়েছে ভিটামিন, আয়রন এবং ফসফরাস। নিয়মিত মোচা খেলে শরীরে কী ধরনের প্রভাব পড়তে পারে চলুন জেনে নেওয়া যাক।

• ডায়াবেটিসের আশঙ্কা কমায় : নিয়মিত কলার মোচা খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। যারা কলার মোচা খান, তাদের ডায়াবেটিসের আশঙ্কা অনেকটাই কমে যায়।

• ক্যান্সার প্রতিহত করে : মোচার কিছু উপাদান ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি প্রতিরোধ করতে পারে। ফেনোলিক এসিড, ট্যানিনের মতো কিছু উপাদান রয়েছে মোচায়। এগুলো ক্যান্সার প্রতিহত করে। পাশাপাশি হৃদ্‌রোগের আশঙ্কা কমায়।

• পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের সমস্যা কমে : আমাদের জীবনযাপনের নানা সমস্যার কারণে অনেকেই পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের সমস্যায় ভোগেন। অবিশ্বাস্য হলেও মোচা এই সমস্যা আটকাতেও সাহায্য করে।

• মন ভালো রাখে : যারা নিয়মিত কলার মোচা খান, তাদের মন ভালো থাকে। মন ভালো রাখার হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায় এই মোচার কারণে।

কলার পাশাপাশি কলার মোচা খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.