চশমা নিয়ে দৌড় বানর, ফেরত পেতে কী ঘুষ দিলেন ব্যক্তি?

ODD বাংলা ডেস্ক: বানরের বাঁদরামি বলে কথা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে তেমনই বাঁদরামির কাণ্ড দেখা গিয়েছে। সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

আইপিএস অফিসার রুপিন শর্মা নিজের ট্যুইটারে সেই ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা যায়, এক ব্যক্তি নিজের চুরি হয়ে যাওয়া চশমা ফিরে পেতে বানরের সঙ্গে দরাদরি করছেন। ভিডিওতে দেখা গিয়েছে, লোকটির চশমা চুরি করে একটি লোহার খাঁচার মতো জায়গার উপর উঠে বসে রয়েছে বানরটি।

ভিডিওতে দেখা যায়, সেই লোহার খাঁচার নীচে দাঁড়িয়ে রয়েছেন ঐ ব্যক্তি। চশমা ফিরে পেতে বানরটিকে তিনি একটি ফলের রসের প্যাকেট দেওয়ার চেষ্টা করছেন এবং একই সঙ্গে হাত থেকে সেটি বানরটি যখন নিতে যাচ্ছে, তখন তিনি সেটি ধরে রেখে আরেক হাত পেতে চশমাটি চাইছেন। বানরও বেশ চালাক। লোকটির দেখাদেখি চশমাটি মাটিতে গড়িয়ে দিয়ে আরেক হাতে সেই জুসের প্যাকেকটি টেনে নিয়েছে সে। নিমেষে এই ভিডিও নজর কেড়েছে নেটিজেনের।

আইপিএস অফিসার রুপিন শর্মা এই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, 'স্মার্ট বানর, এক হাতে দাও, এক হাতে নাও'। ভিডিওটি প্রায় ২০ হাজারের বেশি ভিউ হয়েছে। প্রায় দুই হাজার মানুষ লাইক দিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.