নতুন বাড়ি সাজানোর সময় এই বিষয়গুলো খেয়াল রাখুন
ODD বাংলা ডেস্ক: নতুন বাড়ি মানেই নতুন ঠিকানা। আর এই শান্তির ঠিকানাকে সাজানোর জন্য অনেকের অনেক ধরণের পরিকল্পনা থাকে। তবে ঘরকে নিজের মনমতো সাজাতে গিয়ে অনেকে অনিচ্ছা সত্ত্বেও কিছু ভুল করে থাকেন। কিছু বিষয় খেয়াল রাখলে আপনার নীড়কে সুন্দরভাবে সাজানো সম্ভব। চলুন জেনে নেওয়া যাক।
বাড়ির রঙ:
আসবাবপত্রের কথা না ভেবেই বাড়ির রং আগে করিয়ে নেন অনেকেই। কিন্তু এই বিষয়টি পুরোপুরি ভুল। আসবাবপত্রের কথা মাথায় রেখেই রং বাছুন। নইলে ভুল রঙের কারণে সৌন্দর্য নষ্ট হতে পারে।
পর্দা:
ঘর সাজানোর ক্ষেত্রে পর্দা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্দার কেনার আগে প্রতিটি জানলা এবং দরজার সঠিক মাপ নিন। কারণ মাপে বেশি বড় বা বেশি ছোট হলে তা ঘরে সৌন্দর্য নষ্ট করে।
পাপোস:
অনেকেই বসার ঘরে সোফার কাছে বা শোবার ঘরে বিছানার কাছে পাপোস রাখেন। ঘর সাজানোর সময় পাপোসের মাপের দিকে খেয়াল রাখুন। আগে আসবাবপত্র সাজিয়ে নিন। তারপর পাপোস কিনুন। ছোট পাপোসের পরিবর্তে বড় পাপোস কিনুন যা নান্দনিক ও সুন্দর।
বালিশ:
বিছানার ওপর খুব বেশি বালিশ রাখবেন না। বড় বালিশের পরিবর্তে চেষ্টা করুন ছোট বালিশ রাখতে। এতে দেখতে সুন্দর ও ছিমছাম লাগবে।
আলো:
আলো খুব উঁচুতে ঝোলাবেন না। তবে তা কারও নজরে পড়বে না। পরিবর্তে আলো চোখের সামনে ঝুলিয়ে দিন। এছাড়া, একই ঘরে একসঙ্গে নানা রকমের আলো লাগাবেন না। পরিবর্তে এক বা দু’রকমের আলো লাগান।
সিলিং:
এক একটি ঘর এক এক রকমভাবে সাজাতে পছন্দ করেন অনেকে। সেক্ষেত্রে দেওয়াল কিংবা সিলিংয়ে থিমের কারিকুরি থাকে। তবে গৃহসজ্জা বিশেষজ্ঞদের মতে, কোনও স্থায়ী থিম করবেন না। কারণ, ঘরের একঘেয়ে থিম আপনাকে কখনও কখনও বিরক্ত করে তুলতে পারে। সেই সময় ঘরের সাজসজ্জা পুরোপুরি বদল করা কঠিন হবে।
এই বিষয়গুলো মেনে ঘর সাজালে ঘর হয়ে উঠবে সুন্দর ও নান্দনিক।





Post a Comment