বিছে খাচ্ছে পাখি, বিচিত্র খাদ্যশৃঙ্খলের খোঁজ মিলল অস্ট্রেলিয়ার দ্বীপে
Oddবাংলা ডেস্ক: বিছে প্রতি বছর প্রায় তিন হাজার ৭০০ পেট্রেল সামুদ্রিক পাখি খেয়ে ফেলছে। এমনটাই দাবি করেন অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বায়োলজিক্যাল সায়েন্সেসের গবেষকরা।
ঘটনাটি ঘটে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের নরফক দ্বীপ থেকে ছয় কিলোমিটার দক্ষিণে ফিলিপ দ্বীপে। আর এমন ঘটনায় অবাক হয়ে গিয়েছেন গবেষকরাও। ঐ দ্বীপে প্রচুর পেট্রেল পাখির বাস।
জানা যায়, ঐ বিছের বিজ্ঞানসম্মত নাম কর্মোসিফেলাস কয়েনেই। প্রতিটি বিছের দৈর্ঘ্য প্রায় ৩০ সেন্টিমিটার প্রথমে এরা শিকারকে ভয়ানক বিষের মাধ্যমে নিস্তেজ করে দেয়। এরপর সেটিকে খেয়ে ফেলে।
গবেষকরা জানান, পেট্রেল পাখির বাসার কাছেই এই বিছেকে মূলত দেখা যায়। পেট্রেল পাখির বাচ্চাগুলোর গায়ে আঘাতের চিহ্ন থেকে স্পষ্ট যে এই পাখির শিকারি ঐ বিছেই। এক সময় এই বিশালাকৃতির বিছে ফিলিপ দ্বীপ থেকে প্রায় নিশ্চিহ্ন হয়ে যাচ্ছিল।
আর তারপর থেকেই ঐ দ্বীপকে নিজেদের ঠিকানা বানায় পেট্রেল। তবে পেট্রেল পাখির সংখ্যা কেন কমছে তা পরীক্ষা করতেই প্রকাশ্যে আসে এই বিছের শিকার করার ঘটনা।
'দ্য কনভারসেশন'-এ গবেষকরা জানান, পেট্রেল পাখির একটি বাচ্চার উপর হামলা চালানো এবং সেটাকে খেয়ে নেয়ার ঘটনাও তারা চাক্ষুষ করেছেন।
গবেষকরা জানান, এই বিছের খাদ্যতালিকায় রয়েছে মেরুদণ্ডী প্রাণী ৪৮ শতাংশ, অমেরুদণ্ডী প্রাণী ৫২ শতাংশ, পেট্রেল পাখির বাচ্চা সাত দশমিক নয় শতাংশ, গেকো, সাপ, সামুদ্রিক মাছ এবং সামুদ্রিক পাখির বিষ্ঠা।





Post a Comment