আলুর সংকটে ফ্রেঞ্চ ফ্রাই বিক্রি বন্ধ কেএফসিতে


 

ODD বাংলা ডেস্ক: মুখরোচক এবং সবার প্রিয় খাবারের তালিকায় থাকে ফ্রেঞ্চ ফ্রাই। খুব কম মানুষই আছেন যারা এই খাবারটি খেতে পছন্দ করে না। তাছাড়া ১৩ জুলাই জাতীয় ফ্রেঞ্চ ফ্রাই দিবস পালন করা হয় যুক্তরাষ্ট্রে।


তবে আলুর সংকটে ফ্রেঞ্চ ফ্রাই বিক্রি বন্ধ করে দিয়েছে জাপানে। কেএফসি জাপানের একটি বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে। বলা হচ্ছে, আবারো ফ্রেঞ্চ ফ্রাই বিক্রি করতে কয়েক সপ্তাহ সময় লেগে যাবে। এই সমস্যার মূল কারণ মহামারি। মূলত শিপিং এবং লজিস্টিক শিল্পের জন্য তৈরি হওয়া সমস্যা থেকে আলু আমদানিতে কেএফসি জাপানের রুটগুলোর কাজে ব্যাঘাত ঘটছে। তাই আলু না থাকার কারণে কোম্পানিটি ফ্রেঞ্চ ফ্রাই বিক্রি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে।


এই পরিস্থিতিতে আপাতত আলুর নতুন চালান আসা পর্যন্ত ফ্রেঞ্চ ফ্রাই পাওয়া যাবে না। তবে কেএফসি আশা করছে, তারা আবারো কয়েক দিনের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই বিক্রি শুরু করতে পারবে। উল্লেখ্য, আলু থেকে তৈরি ফ্রেঞ্চ ফ্রাই নামে ফ্রেঞ্চ থাকলেও এই খাবারের উৎপত্তি কিন্তু ফ্রান্সে নয়। ফ্রেঞ্চ ফ্রাই-এর উৎপত্তি বেলজিয়ামে। যা এখন বিশ্বজুড়েই প্রচলিত। তবে অনেকেই বলেন এটি এসেছে কলোম্বিয়া হয়ে স্পেন থেকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.