রুই মাছের কোরমা রাঁধবেন যেভাবে

 


ODD বাংলা ডেস্ক: বাজারে খুব সহজেই যে মাছটি পাওয়া যায়, সেটি হচ্ছে রুই। যা দামেও সস্তা, খেতেও মজা। তবে প্রতিদিন একভাবে রান্না মাছ খেতে কারোই ভালো লাগে না। তাই স্বাদ পাল্টাতে আজ পাতে রাখুন রুই মাছের কোরমা।

এই রেসিপিটি তৈরি করা খুব সহজ। এছাড়া এতে উপকরণও লাগে খুব কম। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে সহজেই আপনি তৈরি করতে পারবেন রুই মাছের কোরমা। চলুন তবে জেনে নেয়া যাক রেসিপিটি- 


উপকরণ: রুই মাছ  ৫০০ গ্রাম, দই ২০০ গ্রাম, মরিচ গুঁড়া আধা চামচ, হলুদ গুঁড়া আধা চামচ, গরমমশলা আধা চামচ, পেঁয়াজ ১টা, রসুন বাটা ৪ কোয়া, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, আদা বাটা ১ চামচ, ঘি ৫০ গ্রাম, লবণ পরিমাণমতো, চিনি আধা টেবিল চামচ।


প্রণালী: সমস্ত বাটা ও গুঁড়া মশলা দইয়ের সঙ্গে মিশিয়ে ভালো করে ফেটিয়ে মাছের টুকরোয় মিশিয়ে রাখুন। পাত্রে ঘি গরম করে পেঁয়াজ কুচি লালচে করে ভেজে গরম মশলা দিন। দই ও মশলা-মাখা ঢালুন। সামান্য জল দিয়ে লবণ, চিনি মিশিয়ে সিদ্ধ হলে নামান। ঝোল কম থাকবে। ব্যাস, তৈরি হয়ে গেলো সুস্বাদু রুই মাছের কোরমা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.