স্কুলে হেঁটে ও সাইকেলে যাতায়াতে শারীরিক-মানসিক উন্নতি
ODD বাংলা ডেস্ক: শিক্ষার্থীদের প্রতিদিন বিদ্যালয়ে নিতে উল্লেখযোগ্য পরিমাণ যানবাহনের ব্যবহার হয়। এ যানবাহনের ব্যবহার বাদ দিয়ে যদি হেঁটে বা সাইকেলে যাওয়া যায়, তাহলে উল্লেখযোগ্য হারে কার্বন নির্গমণ কমিয়ে আনা ও জলবায়ু বিপর্যয় রোধে অবদান রাখা সম্ভব।
আজ সোমবার রাজধানীর রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ের সামনে করোনা ও অসংক্রামক রোগ হ্রাসে বিদ্যালয়ে হেঁটে যাতায়াতের নিরাপদ পরিবেশ চাই শীর্ষক সচেতনতামূলক কর্মসূচিতে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর অক্টোবর মাসকে ‘একটিভ অ্যান্ড সেফ রুট টু স্কুল’ মাস হিসেবে পালন করা হয়।
বিদ্যালয়ে হেঁটে ও সাইকেলে যাতায়াতের মাধ্যমে শারীরিক ও মানসিক স্বাস্থ্যেও ইতিবাচক পরিবর্তন সম্ভব বলে অভিমত জানান বক্তারা।
বক্তারা জানান, দেশে বর্তমানে মৃত্যুর ৬৭ শতাংশের কারণ অসংক্রামক রোগ এবং শারীরিক কার্যক্রমের অভাবে এর ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে বহুগুণ। বিদ্যালয়ে হেঁটে ও সাইকেলে যাতায়াত খুব সহজেই শারীরিক কার্যক্রমের অভাব পূরণ করতে পারে। সেই সাথে বন্ধুদের সাথে সামাজিকীকরণ এবং আশেপাশের পরিবেশ সম্পর্কে জানার সুযোগ বৃদ্ধি পায়, ফলে মানসিক স্বাস্থ্যও ভালো থাকবে।





Post a Comment