ত্বক ও চুলের যত্নে কফি

    


 ODD বাংলা ডেস্ক:  সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা কিংবা কফি পান করার অভ্যাস অনেকেরই আছে। কফি নিমিষেই শরীর চাঙা করে দেয়। কফি কেবল স্বাস্থ্যের জন্যই উপকারী নয়। কফি রূপচর্চায়ও দারুণ কার্যকরী। ত্বক ও চুলের যত্নে কফি জাদুর মতো কাজ করে। 

সৌন্দর্যচর্চায় কফির ব্যবহার অবাক করে দেবে আপনাকেও। চলুন তবে জেনে নেয়া যাক রূপচর্চায় কফি কীভাবে ব্যবহার করবেন-


>> কফির গুঁড়ার সঙ্গে ব্রাউন সুগার ও অলিভ অয়েল মিশিয়ে বডি স্ক্রাব তৈরি করতে পারেন। এতে ত্বকের মৃত কোষ দূর হবে এবং সান ট্যানও কমে যাবে।


>> কফিতে থাকা অ্যান্টি-অক্সিডেন্টাল উপাদান ত্বকের রক্তসঞ্চালন বাড়ায়। চোখের চারদিকে আলতো করে কফির আইস কিউব লাগিয়ে নিতে পারেন। এটি বেশ উপকারী।


>> কফিতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ফ্রি র‍্যাডিক্যালস আটকায়। তাই স্ক্রাবার হিসেবে কফির গুঁড়া ব্যবহার করতে পারেন। মধু বা টক দই মিশিয়ে নিয়ে তা দিয়ে মুখে স্ক্রাবিং করুন।


>> চুলেও ব্যবহার করতে পারেন কফি। শ্যাম্পু করার আগে আধা কাপ কফির গুঁড়া স্ক্যাল্পে দুই মিনিট ধরে ম্যাসাজ শ্যাম্পু করে নিন। এতে মাথায় থাকা মরা কোষ দূর হবে। আবার প্রাকৃতিক কন্ডিশনারের কাজও করবে।


>> কফিতে থাকা ক্যাফেইন সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে সুরক্ষা দেয়। অনেকেই দাবি করেন, কফিতে থাকা ক্লোরোজেনিক অ্যাসিড ত্বকের মেলানোমা ক্যানসারের ডিএনএ ধ্বংস করে। তাই ফেসপ্যাক হিসেবেও কফি ব্যবহার করতে পারেন। কফির গুঁড়া ও কয়েক চামচ দুধের গুড়ো মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে নিন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.