রোদে ঘুরে ত্বকে ট্যান পড়েছে? দূর করবেন যেভাবে
ODD বাংলা ডেস্ক: হেমন্তকাল শুরু হলেও এখনো গরমের রেশ কাটেনি। রোদের তাপও সেই সাথে চড়া। সারাদিনের ভ্যাপসা গরমে জীবন প্রায় ওষ্ঠাগত। প্রচণ্ড গরম ও রোদে বাইরে বের হলেই যেনো শরীর পুড়ে যাওয়ার মত অবস্থা। অনেক দামি প্রোডাক্ট ব্যবহার করেও অনেক সময় লাভ হচ্ছে না। এতে করে স্কিন রোদে পুড়ে তামাটে বর্ণ ধারণ করছে। তবে ঘরোয়া কিছু উপায়ে রোদে পোড়া দাগ দূর করা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক।
যাদের গায়ের রং ফর্সা না তারা ভাবেন, আলাদ করে ট্যান তোলার কোন দরকার নেই। কিন্তু এ ধারণা একেবারে ভুল। যে যার নিজের স্কিন টোনে সুন্দর। অত্যাধিক রোদ গায়ে লেগে যে ট্যান পড়ে যায়, তা দূর ত্বকে লাবণ্য ও জেল্লা ফিরে আসবে।
টমেটো
টমেটো ভালো করে চটকে নিন। একটি ছাঁকনি বা কাপড়ের সাহায্যে এটি ছেঁকে রস আলাদা করে নিন। মুখে, গলায়, ঘাড়ে, হাতে, পায়ে – মানে শরীরের যে যে অংশে ট্যান পড়েছে সেখানে টমেটোর রস লাগিয়ে নিন। ২০ থেকে ২৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
বিশেষজ্ঞদের মতে, টমেটোর মধ্যে লাইকোপেন নামে একটি এনজাইম রয়েছে যা ন্যাচারাল সানস্ক্রিনের কাজ করে, এছাড়া টমেটোতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ট্যান দূর করতে সাহায্য করে।
টক দই
ট্যান দূর করতে টক দই অনেক ভালো কাজ করে। এর জন্য আপনাকে ভালো করে টক দই ফেটিয়ে নিতে হবে। এর পর মুখে, গলায়, ঘাড়ে এবং বাকি ট্যান দ্বারা ক্ষতিগ্রস্ত অংশে লাগিয়ে নিন। ২০ মিনিট পর স্নান করে নিন। বিশেষজ্ঞদের মতে, টক দই-এর মধ্যে এমন কিছু এনজাইম রয়েছে যা ট্যান দূর করতে সাহায্য করে এবং ত্বকের দাগ-ছোপ ও রুক্ষতাও দূর করে।
লেবুর রস আর মধুর প্যাক
পাতিলেবুর রস আর মধু এমন পরিমাণে মেশান যাতে বেশ গাঢ় মিশ্রণ তৈরি হয়। মুখে, হাতে-পায়ে এই প্যাক লাগিয়ে আধ ঘণ্টা রাখুন। তার পর ধুয়ে ফেলুন।
বেসন আর কাঁচা হলুদের মিশ্রণ
স্কিনকে উজ্জ্বল করে তুলতে এই মিশ্রণের জুড়ি মেলা ভার। কাঁচা হলুদবাটার সঙ্গে বেসন আর দই মিশিয়ে প্যাক তৈরি করে নিয়মিত ব্যবহার করুন। সাত দিনের মধ্যে নিজেই পার্থক্যটা বুঝতে পারবেন।
মুসুর ডাল
এক টেবিল চামচ মুসুর ডাল বাটা, এক টেবিল চামচ টমেটোর রস এবং এক চা চামচ অ্যালোভেরা জেল দিয়ে প্রতিটি উপকরণ একসঙ্গে মিশিয়ে একটি স্ক্রাব তৈরি করে ফেলুন এবং মুখে, ঘাড়ে, গলায়, হাতে, পায়ে এবং শরীরের বাকি অংশে লাগিয়ে ভালোভাবে স্ক্রাব করুন। পরে জল দিয়ে ধুয়ে ফেলুন।
বিশেষজ্ঞদের মতে, মুসুর ডাল খুব ভাল প্রাকৃতিক স্ক্রাব এবং তার সঙ্গে যখন আপনি টমেটো এবং অ্যালোভেরা মেশাচ্ছেন তখন একটি শক্তিশালী ট্যান রিমুভাল প্যাক তৈরি হয়ে যাচ্ছে। টমেটো ন্যাচারাল ব্লিচের কাজ করে এবং অ্যালোভেরা ত্বকের নানা সমস্যা দূর করে ত্বক নমনীয় করে তোলে।





Post a Comment