স্ন্যাপচ্যাট ডাউন: বার্তা আদান-প্রদান করতে পারছেন না ব্যবহারকারীরা

 


ODD বাংলা ডেস্ক:কাজ করছে না স্ন্যাপচ্যাট। ফলে অ্যাপটিতে প্রবেশ বা এর মাধ্যমে বার্তা আদান-প্রদান করতে পারছেন না ব্যবহারকারীরা। 


আজ বুধবার অ্যাপটির হাজার হাজার ব্যবহারকারী ওয়েবসাইট ও অ্যাপ মনিটরিং সাইট ডাউন ডিটেক্টর-এ নিস্ক্রিয়তার অভিযোগ করেছেন বলে ব্রিটিশ গণমাধ্যম দ্য ইনডিপেন্ডেন্ট সূত্রে জানা গেছে।

অন্যান্য সামাজিক মাধ্যমেও পরিষেবাটি ব্যাহত হওয়ার অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। 

টুইটারে একজন লিখেছেন, "আমার স্ন্যাপচ্যাট হাফডাউন। মূল স্ন্যাপ পাঠাতে পারছি না, শুধু "ব্লু চ্যাট" সচল। অন্যরাও কি এই সমস্যায় পড়েছেন?"

আরেকজন ব্যবহারকারী প্রশ্ন করেন, "শুধু আমিই কি স্ন্যাপচ্যাট ব্যবহার করতে পারছি না, নাকি সবারই একই অবস্থা?"

টুইটারে স্ন্যাপচ্যাটের অ্যাকাউন্ট সাপোর্ট টিম এক পোস্টে জানায়, "বর্তমানে অনেকেই আমাদের অ্যাপটি ব্যবহার করতে সমস্যায় পড়ছেন বলে জানতে পেরেছি। সমস্যাটি সমাধানের চেষ্টা চলছে, ধৈর্য ধরে অপেক্ষা করুন।' 

মাত্র এক সপ্তাহ আগেই সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট ফেসবুক ইনকরপোরেশনের পরিষেবা ব্যাহত হয়েছিল। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও ম্যাসেঞ্জারসহ ফেসবুক ইঙ্কের অধীন সব অ্যাপ ছয় ঘণ্টার বেশি সময় নিস্ক্রিয় ছিল। এতে কোম্পানিটির কোটি কোটি ডলার লোকসান হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.