মহিলাদের ঋতুকালীন ছুটির ঘোষণা করল Swiggy


ODD বাংলা ডেস্ক: ঋতুকালীন অসুস্থতা থেকে  মহিলাদের রেহাই দিতে ঋতুকালীন ছুটি (Period time-off) চালু করল ফুড ডেলিভারি জায়ান্ট সুইগি (Swiggy)। সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে, প্রতি মাসে দু’দিন করে ঋতুস্রাব চলাকালীন ছুটি পাবেন সংস্থার কর্মীরা। মহিলাদের কাজের সুস্থ পরিবেশ দিতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে সংস্থার তরফে।

সুইগির ভাইস প্রেসিডেন্ট মিহির শাহ সংস্থার এই নতুন নির্দেশ প্রসঙ্গে জানিয়েছেন, ”ঋতু চলাকালীন পথেঘাটে বেরনোর সময় যে অস্বাচ্ছন্দ্য, মূলত সেই কারণেই বহু মহিলা ডেলিভারির কাজ করতে চান না। ঋতুকালীন চ্যালেঞ্জের মোকাবিলায় তাঁদের পাশে দাঁড়াতে আমরা দু’দিনের সবেতন ছুটি দেওয়ার কথা জানিয়েছি। আমাদের সমস্ত নিয়মিত মহিলা ডেলিভারি পার্টনাররাই এই ছুটি পাবেন।”

সুইগির মতো সুপরিচিত এক সংস্থার এমন সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এমনিতেই সমাজে ঋতুস্রাব নিয়ে ছুঁমার্গ রয়েছেই। এই পরিস্থিতিতে মহিলাদের ঋতুস্রাবের মতো একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সমাজের সমর্থন আরও বেশি করে প্রয়োজন। এর পাশাপাশি সুইগি তাদের সমস্ত মহিলা কর্মীদের হাতে সাইকেল হোক বা বাইক, প্রয়োজনমতো সমস্ত ধরনের যানই তুলে, যা একটি বিরাট পদক্ষেপ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.