যেভাবে দুধ গরম করলে উপচে পড়বে না

ODD বাংলা ডেস্ক: চুলোয় দুধ চাপিয়ে একটু দুরে গেলেই যেন সব দুধই উপচে পড়ে। এক মুহূর্তও যেন নড়বার জো নেই। নড়লেই সাথে সাথে দুধ পড়ে চুলা, রান্নাঘরের চেহারাই পাল্টে যায়। তাই সামনে দাঁড়িয়ে ক্রমাগত নেড়ে যেতে হয়। তবে কখনো কখনো প্রয়োজনে তো দুরে যেতেই হয়, তাহলে উপায়? রইলো তিনটি সমাধান।

জল

দুধ গরম করার আগে সামান্য জল মিশিয়ে নিন। এরপর অল্প আঁচে গরম করুন। এতে করে দুধ না উপচিয়ে জল বাষ্প হয়ে উড়ে যাবে। এছাড়াও কখনো যদি হঠাৎ করে দেখেন দুধ উপচে পড়ছে চট করে জলের ছিটে দিন, আর উপচে পড়বে না।যেভাবে দুধ গরম করলে উপচে পড়বে না 

ঘি

যে পাত্রটিতে দুধ গরম করবেন তার উপরের দিকটাতে ভালো করে ঘি মেখে নিন। তারপর দুধ গরম করলেও ঘিয়ের প্রলেপে দুধ আর উপচে পড়বে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.