২৭৩ কেজি ওজন কমিয়ে অবশেষে নিজের পায়ে দাঁড়ালেন এই ব্যক্তি
ODD বাংলা ডেস্ক: দীর্ঘ ৬ বছর পর নিজের পায়ে দাঁড়ালেন সর্বোচ্চ ওজনের এই ব্যক্তি। ৫০০ কেজি থেকে ২৭৩ কেজি কমিয়ে নিজের পায়ে দাঁড়াতে পেরে আনন্দের সীমা নেই মানসুর আল শারারির।দীর্ঘ চিকিৎসার পর হাঁটতে পেরে, যেন নতুন জীবনের পথচলা শুরু করলেন এ তরুণ।
সৌদি সংবাদ মাধ্যমকে নিজের অনুভূতির কথা প্রকাশ করে বলেন, ‘দেহের ওজন অত্যাধিক বেড়ে যাওয়ায় গত ছয় বছর ধরে আমি অনেক সমস্যায় ভুগছিলাম। আমার ওজন প্রায় ৫০০ কেজিতে গিয়ে পৌঁছে যায়। ’
الحمد لله منصور الشرارى من بعد عدم مشيه لمدة ٦سنوات وسمنة أقعدته وقبل بالمدينة الطبية الجامعية لجامعة الملك سعود منذ٣اشهر بدأت بعلاج طبيعى ورياضة وحمية واجريت العملية من شهر وهو الآن يستعد الرجوع لاهله جهد أكثر من٦٠طبيب وممرض وفنى.وليس جهد شخص ولكن جهد الجميع. pic.twitter.com/k5oxeVoPr4
— ا.د.عبدالله الضحيان (@ALDhoheyan) October 26, 2021
আল শারারি আরও বলেন, ‘এরপর মেডিকেল পরীক্ষার পর কিং সৌদ ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে আমার চিকিৎসা করা হয়। দীর্ঘ পরিক্রমার পর বর্তমানে আমার ওজন ২২৭ কেজি। এখনও আমি প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করছি। দীর্ঘ ছয় বছর পর নিজ পায়ে দাঁড়ানোর অনুভূতি ভাষায় প্রকাশের মতো নয়।’





Post a Comment