দু’জনে

 


ODD বাংলা ডেস্ক:  অন্যান্য বছরের তুলনায় অভিনেতা যশ দাশগুপ্তের এবারের জন্মদিন নিঃসন্দেহে একটু বেশি স্পেশাল ছিল। ছোট্ট ঈশানের সঙ্গে এই প্রথম জন্মদিন কাটালেন তিনি। রবিবার সকালেই কেক কেটে জন্মদিন উদ্‌যাপন করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের শুভেচ্ছা বার্তা তো ছিলই। সেই সঙ্গে দেখা গেল, যশের সঙ্গিনী নুসরত জাহান তাঁর জন্য একটি কেক নিয়ে এসেছেন। সেই কেকের উপরে লেখা রয়েছে ‘ওয়াই ডি’ অর্থাত্ যশ দাশগুপ্ত। কেকের এক জায়গায় লেখা রয়েছে ‘হাজব্যান্ড’ অন্য জায়গায় লেখা রয়েছে ‘ড্যাড’। কে কার স্বামী আর কেই বা কার বাবা, এসব বুঝে নিতে সমস্যা হওয়ার কথা নয়। যাই হোক! রাতে যশ আর নুসরতকে একসঙ্গে ডিনার টেবিলেও দেখা গিয়েছে। সব মিলিয়ে এই বছরের জন্মদিন একেবারে হিট।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.