আরো বাড়ল তিস্তার জল, বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর
ODD বাংলা ডেস্ক: আরো বেড়েছে তিস্তার জল। লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীর জলএবার বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জল নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের সব কয়টি জল কপাট খুলে দেওয়া হয়েছে। এরপরেও ফ্লাড বাই পাস সড়কের ওপর দিয়ে জলপ্রবাহিত হচ্ছে। দেখা দিয়েছে বন্যা।
আজ বুধবার (২০ অক্টোবর) সকাল ১১টায় তিস্তা ব্যারেজ ডালিয়া পয়েন্টে জলপ্রবাহ রেকর্ড করা হয় ৫৩ দশমিক ৩০ সেন্টিমিটার। যা বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপরে (স্বাভাবিক ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার)। এর আগে ১০টায় জলউন্নয়ন বোর্ড জানায়, গতকাল রাত থেকে উজান থেকে আসা ঢলে নদীর জল বৃদ্ধি পেতে শুরু করে। তিস্তা ব্যারাজ পয়েন্টে আজ সকাল ৬টায় বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ও ৯টায় আরো ১০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে নদীর জলপ্রবাহিত হয়। আর ১১টার দিকে জানানো হয়, জলপ্রবাহিত হচ্ছে ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে। আকস্মিক এ জলবৃদ্ধির ফলে ব্যারাজের ৪৪টি জলকপাটের সবগুলো খুলে রাখা হয়েছে।
ডালিয়া জলউন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আসফাউ দৌলা বলেন, ‘তিস্তা নদীর জলবিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ৪৪টি জলকপাটের সবগুলো খুলে রাখা হয়েছে।’





Post a Comment