বন্যা পরিস্থিতি নিয়ে ফের মোদিকে মমতার চিঠি


 

Oddবাংলা ডেস্ক: পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে                    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সময়মত বাঁধ না দেওয়ার কারণে পশ্চিমবঙ্গের ৮ জেলায় প্রতি বছর ম্যান মেড পরিস্থিতি তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। সেই সঙ্গে কেন্দ্রকে অবিলম্বে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার পরামর্শ দেন তিনি।


মোদিকে পাঠানো চার পাতার চিঠিতে মমতা বলেন, অবিলম্বে ব্যবস্থা গ্রহণ না হলে পশ্চিমবঙ্গ বন্যা পরিস্থিতি থেকে কখনো মুক্তি পাবে না। সেই সাথে গত ৪ আগস্ট পাঠানো চিঠির উত্তর না পাওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন মমতা। মুখ্যমন্ত্রী আগেও অভিযোগ করেছেন, প্রতিবছর এমন বন্যা হচ্ছে, বর্ষা বেশি হচ্ছে বলে নয়, এটা ম্যান মেড বন্যা।


গত ২ অক্টোবর,  পশ্চিমবঙ্গে ৮ জেলায় বন্যার জন্য ডিভিসিকেই দায়ি করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন,  ' যেভাবে পানি ছাড়া হয়েছে, এটা বিগ ক্রাইম। একসঙ্গে কত পানি ছাড়া হয়েছে, যা জীবনে হয়নি এবং আগে হয়েছে কিনা আমি জানি না, ম্যান মেড ফ্লাড আগে বলতাম আমি, সেদিন অনেকে আমাকে সমালোচনা করতেন। এটা ম্যান মেড ফ্লাড।’


আগস্টেও মুখ্যমন্ত্রী বন্যা পরিস্থিতি নিয়ে অভিযোগ তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন ' ডিভিসির পাঞ্চেত, মাইথন এবং তেনুঘাট জলাধার থেকে প্রায় ২ লাখ কিউসেক পানি ছাড়ার ফলে হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও এবং পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা পানির তলায় চলে গেছে।আর এ কারণেই প্রতি বছর বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় পশ্চিমবঙ্গে। ২০১৫ সালের  পর, ২০১৭, ২০১৯ ও ২০২১ সালে ভয়াবহ বন্যা পরিস্থিতির মুখোমুখি হতে হয় পশ্চিমবঙ্গকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.