কখন কামরাঙা খেলে কিডনি সম্পূর্ণ বিকল হয়ে যেতে পারে?

ODD বাংলা ডেস্ক: কামরাঙা নিয়মিত খাওয়া না হলেও প্রায়-ই খাওয়া হয়ে থাকে। বিশেষ করে কামরাঙার চাটনি কিংবা ভর্তা। কিন্তু কামরাঙা খেলে কী হয়, তা অনেকেরই অজানা। 

এই ফলটির নানা ধরনের পুষ্টিগুণ রয়েছে। ভিটামিন এ, ভিটামিন সি-র মতো উপকারী নানা উপাদান রয়েছে এতে। কিন্তু তার পরেও এই কামরাঙা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। বিশেষ করে কেউ যদি এটি খাওয়ার নিয়ম না জানেন, তাহলে সেই আশঙ্কাটি বেড়ে যায়।

কামরাঙার অন্যতম উপাদান অক্সালিক অ্যাসিড। বিপুল পরিমাণে অক্সালিক অ্যাসিড রয়েছে এই ফলটিতে। এটি কিডনির মারাত্মক ক্ষতি করতে পারে।

তবে কামরাঙায় সবেচেয়ে বেশি ক্ষতি হয়, সেটি খালি পেটে খেলে। কারণ তাতে অক্সালিক অ্যাসিড সরাসরি গিয়ে প্রভাব ফেলে কিডনিতে। এমনকি খালি পেটে কামরাঙা বা তার চাটনি খেলে কিডনি সম্পূর্ণ বিকল হয়ে যেতে পারে। এমনই বলছেন চিকিৎসকরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.