মায়ের কাছে ফিরতে দেওয়ায় বনকর্মীর পা ধরলো হাতি

 


ODD বাংলা ডেস্ক: একমাস আগে দলছুট একটি হাতিকে তামিলনাড়ুর বনকর্মীরা পায়। তারপর হাতিটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়। সেই ভিডিওটি ভাইরাল হয়েছিল পুরো দেশেই। এমনকী বিশ্বের বিভিন্ন প্রান্তের এই ভিডিওটির প্রশংসা করা হয়। 

তবে ঐ হাতিটির কিছু ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় আবার ভাইরাল হয়েছে অন্য একটি কারণে। ঐ ভাইরাল ছবিটি শেয়ারের সঙ্গে সঙ্গে লাইক, শেয়ারের বন্যা বয়ে যায়। প্রত্যেকেই ছবিটির প্রশংসা করেছেন। ছবিটি শেয়ার করেন আইএফএস প্রবীণ কাসওয়ান। 


ঐ ফরেস্ট অফিসার টুইটারে পোস্ট করেছেন ছবিটি। ছবিটিতে দেখা যায়, ঐ উদ্ধার করা হাতিটি ফরেস্ট অফিসারকে তার শুঁড় দিয়ে জড়িয়ে ধরে আদর করছে। যদি এই ছবিটি ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ না হয় তাহলে আমরা এ বিষয়ে কিছু জানি না। 


ভালোবাসার কোনো ভাষা নেই। হাতি শুঁড় দিয়ে অফিসারকে জড়িয়ে ধরেছে। ঐ ফরেস্টার দলটি হাতিটিকে উদ্ধার করে এবং তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়। কারণ এর ক্যাপশন দেখে আপ্লুত নেটিজেনরা পোস্টটি করার পরই ১২ হাজার ৪০০ লাইক পড়ে যায় ১৪ অক্টোবরের পর থেকে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.