অল্প বয়সেই মাথায় টাক পড়ে যাচ্ছে? জেনে নিন সমাধান

 


ODD বাংলা ডেস্ক: অল্প বয়সেই অনেকে টাক পড়ার সমস্যায় পড়েন। জিনগত কারণ, চুলের যত্নের অভাব, অপুষ্টি, মানসিক চাপ, ঠিক করে ঘুম না হওয়া, অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া অনেক কারণেই কমবয়সিদের মধ্যে টাক পড়ার প্রবণতা বেড়েছে। এমন করে টাক পড়া শুরু হলে শুরুতেই যদি চিকিৎসা করেন তাহলে উপকার পাওয়া সম্ভব। তবে তা সময়সাপেক্ষ। তবে কিছু কৌশল অবলম্বন করলে সহজে মাথার টাক ঢেকে রাখতে পারবেন।


চুল কাটা:

টাক ঢাকতে গেলে খুব ছোট করে চুল কাটা চলবে না। আবার খুব লম্বা চুল হলেও সহজেই টাক পড়ে যাওয়া অংশগুলি চোখে পড়ে যাবে। তাই চুল কতটা লম্বা রাখলে কাজে দেবে, সেটা ভালো করে সেলুনে গিয়ে আলাপ করে তারপর চুল কাটুন।


হেয়ারস্টাইল:

এমন স্টাইল বেছে নিন যাতে চুল উপরের দিকে বেশি ঘন দেখতে লাগে। এই ধরনের চুলের কায়দাও নানা রকমের হয়। আপনি নিজে যদি বুঝতে না পারেন, তাহলে হেয়ার এক্সপার্টের সাথে আলাপ করে নিন।


চুলের প্রসাধনী

বাজারে নানা ব্র্যান্ডের হেয়ার জেল, হেয়ার স্প্রে কিনতে পাওয়া যায়।কিন্তু টাক পড়ে যাওয়ার প্রবণতা থাকলে এই ধরনের জিনিস এড়িয়ে চলুন। চুলে যত বেশি প্রসাধনী ব্যবহার করবেন, তত চুল ভারী হয়ে যাবে। মাথার তালুতে এগুলো জমে জমে চুলের গোড়া আটকে যাবে। চুল যত হালকা থাকবে, তত টাক কম বোঝা যাবে।


টুপি:

ভ্যাপসা গরমে তেমন টুপি পরার সুযোগ হয় না। কিন্তু আবহাওয়া অনুকূলে থাকলে নানা রকম টুপি পরতে পারেন টাক ঢাকার জন্য। ফেডোরা, সেলর হ্যাট, বেসবল হ্যাট— বাজারে নানা ধরণের টুপি পাওয়া যায়। পছন্দমত বেছে নিন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.