কৃত্রিম পায়ে ১০০ কিলোমিটার দৌঁড়ে মার্কিন নারীর বিশ্বরেকর্ড



 ODD বাংলা ডেস্ক: মানুষ কঠোর পরিশ্রম আর মনোবল দিয়েই পৃথিবী জয় করেছে এমন নজির রয়েছে অনেক। তার প্রমাণও আমাদের সমাজে অনেক রয়েছে। কেউ জন্মগতভাবে কিংবা দুর্ঘটনাজনিতভাবে অনেকেই শরীরের একটি অঙ্গ হারিয়ে জয় করেছেন পৃথিবী।


তারা স্বাভাবিক মানুষের চেয়েও ভালোভাবে জীবনযাপন করেন। এমন অনেকের কথাই তো জানি আমরা। তবে আজ এমন একজন অদম্য মনোবলের মানুষের কথা জানাবো যিনি মনের জোড়েই নানা প্রতিকূলতা অতিক্রম করে জয় করেছেন। নাম তার অ্যামি পালমিরো উইন্টারস। ১৯৯৪ সালে দুর্ঘটনায় নিজের একটি পা হারিয়েছিলেন। কৃত্রিম পায়ে ১০০ কিলোমিটার দৌঁড়ে গিনেস বিশ্ব রেকর্ডে ঠাঁই করে নিয়েছন এই মার্কিন নারী। 


গিনেস বিশ্ব রেকর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেডমিলে কৃত্রিম পা নিয়ে ১০০ কিলোমিটার দৌঁড়াতে অ্যামির সময় লেগেছে ২১ ঘণ্টা ৪৩ মিনিট ২৯ সেকেন্ড। ১৯৯৪ সালে অ্যামির মোটরসাইকেলে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে তার একটি পা হাঁটুর একটু উপর থেকে কেটে ফেলতে বাধ্য হন চিকিৎসকরা। এই দুর্ঘটনার কয়েকদিন আগেই অ্যামি বোস্টন ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতায় জিতেছিলেন।


চিকিৎসকরা যখন অ্যামির জীবন বাঁচাতে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, তখন তিনি ভাবছিলেন কীভাবে নিজের অন্যতম শখ পূরণ করতে পারবেন। এক পুত্র সন্তানের মা অ্যামি জানান, দৌঁড়াতে তার ভালো লাগে। দৌঁড় তাকে জীবনের সমস্যা মোকাবেলায় সাহায্য করে। 


গিনেস বিশ্ব রেকর্ড কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ২৫টি অস্ত্রোপচার, থেরাপি, পুনর্বাসনের পরও মানসিক জোরের কারণে অ্যামি শুধু ম্যারাথনের অংশ নেননি, বিশ্ব রেকর্ডও করেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.