ট্রেনে জন্ম, ২৫ বছর রেলভ্রমণ ফ্রি!



 ODD বাংলা ডেস্ক:  আয়ারল্যান্ডে ট্রেনে চড়ে গালওয়ে শহর থেকে রাজধানী ডাবলিনে যাচ্ছিলেন এক গর্ভবতী নারী। পথিমধ্যে এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি। 

আইরিশ রেল কর্তৃপক্ষ সদ্যজাত শিশুটিকে পৃথিবীতে স্বাগত জানিয়ে একটা পুরষ্কার ঘোষণা করে। শিশুটির বয়স ২৫ বছর হওয়া পর্যন্ত সে বিনা টিকিটেই দেশের যেখানে খুশী সেখানে রেলভ্রমণ করতে পারবে।  


আইরিশ রেল কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন, ৫ বছরের নিচে শিশুরা বিনা ভাড়ায ভ্রমণ করতে পারে। তবে সদ্যজাত শিশুটিকে তারা আরো ২০ বছর বিনা ভাড়ায় ভ্রমণের সুযোগ দিচ্ছেন। সেই সঙ্গে প্রসব পরবর্তী শিশুটির মায়ের চিকিৎসা সংক্রান্ত সব দেখভালও করছে রেল কর্তৃপক্ষ। 


জানা গেছে, ট্রেনে ভ্রমণ কালে ওই নারীর যখন প্রসব বেদনা ওঠে তখন সৌভাগ্যবশত ট্রেনেই একজন চিকিৎসক ও দুইজন নার্স যাত্রী ছিলেন। দুইজন নার্স তাকে (গর্ভবতী নারী) সাহায্য শুরু করেছেন আর আরেকজন নারী অ্যাম্বুলেন্সে খবর দিয়েছেন।  


ডা. ডেভিন বলেন, এসময় তিনি একটা সম্মেলনে যাচ্ছিলেন। হঠাৎ করে ট্রেন থেমে যাওয়ায় তিনি বেশ অবাক হয়েছিলেন। যাত্রীদের কাছে ট্রেন থামার কারণ জেনে তিনি দ্রুত ওই নারীকে সাহায্যের জন্য এগিয়ে যান। 


তিনি আরো বলেন, অ্যাম্বুলেন্স পৌঁছনোর আগে ট্রেনের কামরাতেই শিশুটি ভুমিষ্ঠ হয়। তখন তার কাছে ডেলিভারী করানোর জন্য এক জোড়া প্লাস্টিকের গ্লাভস ছাড়া আর কোনো যন্ত্রপাতি ছিল না। শিশুটি ভুমিষ্ঠ হওয়ার পর কয়েক সেকেণ্ড পর্যন্ত বেশ চিন্তা হচ্ছিল। তারপর যখন সে চিৎকার করে কান্নাকাটি শুরু করল আমরা হাঁপ ছেড়ে বাঁচলাম।  


জানা গেছে, ট্রেনে নবজাতকটি ভুমিষ্ঠ হওয়ার কিছুক্ষণ পরই স্থানীয় হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স চলে আসে। এরপর মা ও শিশুকে দ্রুত হাসপাতালে নেয়া হয়।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.