৩০ পেরিয়ে মা হতে চাইলে যে বিষয়গুলোতে সাবধান হতে হবে

 


ODD বাংলা ডেস্ক: আজকাল অনেকে বিয়ে করেন তিরিশের বেশ পরে। আবার অনেকেই এর আগে বিয়ে করলেও পরিবার বড় করার কথা ভাবতে পারেন না। আরো কিছুদিন সময় নিতে চান। কিন্তু শরীর সব সময় সেই সিদ্ধান্তের সঙ্গে মানিয়ে চলতে পারে না। কারণ হরমোনের ওঠা-নামা দেহে নানা ধরনের সমস্যা সৃষ্টি করে। মূলত ৩৫-এর পর থেকে শরীরে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেয়।

যদিও মা হওয়ার কোনো সবচেয়ে ভালো সময় হয় না। মন তৈরি থাকলেই, সেটি মা হওয়ার জন্য ঠিক সময়। কিন্তু বয়স তিরিশ পেরনোর পরে মা হওয়ার সিদ্ধান্ত নিলে কয়েকটি কথা মনে রাখতেই হবে।


স্ত্রীরোগ চিকিৎসকদের বক্তব্য, তিরিশের পর মা হতে চাইলে কিছু জটিলতা দেখা দিতেই পারে। কারণ এই সময়ের পর থেকে সন্তান ধারণের ক্ষমতা কমতে থাকে। অন্তঃসত্ত্বা হওয়ার পর ভ্রুণ নষ্ট হয়ে যাওয়ার ঘটনাও দেখা যায়। তবে কয়েকটি স্বাস্থ্যকর অভ্যাস তৈরি করতে পারলে তিরিশের পরেও মা হওয়া খুব কঠিন হবে না। এজন্য কিছু বিষয়ে একটু সাবধান হতে হবে। যেমন—


* নিয়মিত ব্যায়াম করুন।


* সময় ধরে ঘুম প্রয়োজন।


* মিষ্টি খাওয়া কমিয়ে ফেলুন।


* পুষ্টিকর খাওয়াদাওয়া করুন।


* ক্যাফিনযুক্ত পানীয় থেকে দূরে থাকুন।


* শুধু নিজের বয়স নয়, সঙ্গীর বয়সের কথাও মাথায় রাখুন।


* স্বাস্থ্যকর কিছু অভ্যাস তৈরি করুন। ধূমপান ছেড়ে দিন। মদ্যপানও কমিয়ে দিন।

 

* চিকিৎসকের পরামর্শ নিতে দেরি করবেন না। মাস ছয়েক চেষ্টা করেও যদি সন্তানধারণে সক্ষম না হন, তবে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.