ইস্টবেঙ্গলের জার্সিতেই প্রত্যাবর্তনের রাস্তা খুঁজছেন ভারতের অধিনায়ক!

ODD বাংলা ডেস্ক: ভারতের অনূর্ধ্ব-১৭ দলের প্রাক্তন অধিনায়ক অমরজিত্‍ সিং কিয়াম । তাঁর নেতৃত্বেই দেশের মাঠে যুব ফুটবল বিশ্বকাপ খেলেছিল ভারত।কেরিয়ারের শুরুটা একেবারেই মসৃণ ভাবে হয়নি মণিপুরের এই ছেলের। ভারতের প্রতিশ্রুতিমান মিডফিল্ডার হিসেবেই দেখা হচ্ছিল তাঁকে। যদিও কেরিয়ারের এখনও লম্বা পথ বাকি। 

একরাশ প্রত্যাশা নিয়ে তাঁকে এ বারে দলে নিয়েছে এসসি ইস্টবেঙ্গল। চোটের জন্য গত বছর এফসি গোয়ার জার্সিতে মাত্র ৬টা ম্যাচ খেলতে পেরেছিলেন। বছর দুয়েক আগে জামশেদপুর এফসির হয়ে বেশ কয়েকটা ম্যাচ খেলেন মণিপুরের এই মিডফিল্ডার। এসসি ইস্টবেঙ্গল থেকেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন অমরজিত্‍।

সামনের সপ্তাহেই মাঠে নামছে এসসি ইস্টবেঙ্গল। ২১ তারিখ জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান করছে লাল-হলুদ। দল নিয়ে আত্মবিশ্বাসের সুর শোনালেন অমরজিত্‍। তিনি বলেন, ‘টিমের মধ্যে যথেষ্ট বোঝাপড়া তৈরি হয়েছে। দলের পরিবেশও বেশ ভালো। প্রথম ম্যাচই আমাদের জিততে হবে। ম্যাচ প্রতি ম্যাচ জিতে এগিয়ে যাব। সমর্থকদের উদ্দেশ্যেও বলতে চাই, আমাদের পাশে থেকো।’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.