বিশ্ববিদ্যালয়ে পাখির ভাষা শেখার কোর্স! শিখবেন নাকি?

ODD বাংলা ডেস্ক: বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নানা ভাষা শেখার কোর্স চালু রয়েছে। এর মধ্যে যুগোপযোগী বা প্রয়োজনীয় ভাষাকেই গুরুত্ব দেয়া হয়। তবে তুরস্কের একটি বিশ্ববিদ্যালয় ব্যতিক্রম কিছু চালু করতে যাচ্ছে। সেখানে শিস দিয়ে পাখির মতো করে কথা বলার ভাষা কোর্স চালু করছে।

তুরস্কের জিরেসান ইউনিভার্সিটির ট্যুরিজম ফ্যাকাল্টিতে এ ভাষা শিক্ষা কোর্স চালু হচ্ছে। তবে কৃষ্ণসাগর অঞ্চলে আদিবাসীদের মধ্যে এভাবে শিস দিয়ে কথা বলার ভাষা চালু আছে। 

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এরই মধ্যে বেশ কয়েকজন গবেষক এ ফ্যাকাল্টির শিক্ষকদের প্রশিক্ষণ শুরু করেছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ কোর্স চালু করতে আরো তিন বছর লাগতে পারে।

এ ফ্যাকাল্টির ডিন অধ্যাপক মুসা জেঙ্ক সাংবাদিকদের বলেন, আদিবাসীদের ওই সাংকেতিক ভাষাটি নিয়ে ১৯৫৬ সাল থেকে বিজ্ঞানীরা গবেষণা করে আসছেন। ২০১৭ সালে ইউনেস্কো এ সাংকেতিক ভাষাকে বিশ্ব সাংস্কৃতির ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.