শীতের দিনে বানিয়ে ফেলুন মজাদার গার্লিক স্যুপ

 


ODD বাংলা ডেস্ক:  শীতকাল প্রায় চলেই এলো। আর ঠাণ্ডার দিনে স্যুপ হলো উপযোগী একটি খাবার যা পুষ্টি জোগায় সেই সাথে ঠাণ্ডার দিনে উঞ্চ অনুভূতিও এনে দেয়। টমেটোর স্যুপ, সুইট কর্ন স্যুপ, মিক্স ভেজিটেবল স্যুপ আমরা সাধারণত বাসায়ও বানিয়ে থাকি বা রেস্টুরেন্টে বসেও খেয়ে থাকি। কিন্তু গার্লিক স্যুপ কি কখনো বাসায় বানিয়ে খেয়েছেন? গার্লিক ফ্লেভার যারা পছন্দ করেন তাদের সবার জন্য থাকছে গার্লিক স্যুপ তৈরির রেসিপি।


কয়েকটি প্রয়োজনীয় উপাদান হাতের নাগালে থাকতে খুব অল্প সময়ে বানাতে পারবেন গার্লিক স্যুপ।


প্রয়োজনীয় উপকরণ:


৮ কোয়া রসুন


১টা আলু


হাফ চা চামচ জিরা


১ টেবিল চামচ মরিচের গুড়া


১ টেবিলচামচ অলিভ ওয়েল


১টা পেঁয়াজ


হাফ কাপ ফ্রেশ ক্রিম


১ চা চামচ ওরিগানো


লবণ প্রয়োজন মতো।


প্রথম ধাপ:

একটি পাত্র অলিভ ওয়েল দিয়ে গরম করতে হবে। এর মধ্যে জিরা দিয়ে নাড়তে হবে। এরপর এর সাথে দিতে হবে পেঁয়াজ কুচি এবং এগুলো ভেজে নিতে হবে। শেষে রসুন কুচি দিয়ে ১ মিনিট নেড়ে নিন।


দ্বিতীয় ধাপ:

সাথে কাটা আলু যোগ করুন। এর সাথে ১ থেকে ২ কাপ জল দিতে হবে। স্বাদমতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং ১৫ থেকে ২০ মিনিট ধরে রান্না করতে হবে।


তৃতীয় ধাপ:

স্যুপের মধ্যে ফ্রেশ ক্রিম যোগ করে অন্যান্য উপকরণের সাথে ভালোভাবে মেশাতে হবে। এরপর দু মিনিট রান্না করে চুলা বন্ধ করে দিন।


চতুর্থ ধাপ:

উপকরণগুলো ভালোভাবে মেশাতে একটা ব্লেন্ডার ব্যবহার করুন।


পঞ্চম ধাপ:

ব্লেন্ড করা স্যুপ একটি পাত্রে নিয়ে ঘনত্ব বুঝে জল মেশাতে হবে।


ষষ্ঠ ধাপ:

এরপর একটি বাটিতে স্যুপ নিয়ে এর উপরে ওরিগানো ও মরিচের গুঁড়া দিয়ে পরিবেশন করতে হবে।


সটেড ভেজিটেবল অথবা ব্রেডের সাথে খেতে পারেন গার্লিক স্যুপ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.