শীতে খুশকি সমস্যা? সমাধান মিলবে মাত্র একটি উপাদানেই

 


ODD বাংলা ডেস্ক: শীতে চুলের বিভিন্ন সমস্যা দেখা দেয়। তার মধ্যে একটি হচ্ছে খুশকি। এই বিরক্তিকর খুশকির হাত থেকে রেহাই পেতে কত কিনা করেন সবাই। তবে ঘরে থাকা মাত্র একটি উপাদানেই যে এই কঠিন সমস্যার সহজ সমাধান পাওয়া সম্ভব, তা অনেকেরই অজানা।

সেই ঘরে থাকা সহজ উপাদানটি হচ্ছে তেজপাতা। স্যুপ, পায়েস, পোলাও ও অন্যান্য সিদ্ধ জাতীয় খাবারে সুগন্ধ যোগ করতে এ পাতা ব্যবহার করা হয়। এটি একটি সুগন্ধিযুক্ত ওষুধি পাতা।  প্রাচীন গ্রীকে ঐতিহ্যগত ওষুধ তৈরিতে তেজপাতা ব্যাপকভাবে ব্যবহার করা হয়।


ওষুধি কিংবা খাদ্য বাদেও এই তেজপাতা দিয়ে নিজের চুলের যত্ন নেয়া যায়। খুশকি ছাড়াও চুলের যেকোনো সমস্যা দিন কয়েকে কমিয়ে দিতে পারে তেজপাতা।


চুলে কীভাবে ব্যবহার করবেন তেজপাতা?


কয়েকটি তেজপাতা জলে ফুটিয়ে নিন। তারপর তেজপাতা-সহ জল মিনিট দশেক ঠাণ্ডা করে নিন। এর পরে ছেঁকে নিন জলটা। নিয়মিত এই জল দিয়ে মাথা ধুয়ে নিতে পারেন।


অন্যভাবেও ব্যবহার করা যায় তেজপাতা। এই পাতা গুঁড়া করে নিতে পারেন। সেই গুঁড়া মিশিয়ে নিতে পারেন টক দইয়ের সঙ্গে। ব্যস, তৈরি হয়ে গেলো আপনার চুলের প্যাক। এই প্যাক ফ্রিজে রেখে দিন। রোজ স্নান করার আগে প্যাকটি মাথায় মেখে মিনিট দশেক রেখে দিতে হবে। তারপর শ্যাম্পু করে নিতে হবে।


কী হবে এভাবে মাথায় তেজপাতা ব্যবহার করলে?


নিয়মিত এভাবে তেজপাতা লাগালে মাথায় খুশকির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এর পাশাপাশি, চুলে খসখসে ভাব থাকলেও চলে যাবে সমস্যা। চুল হবে নরম। বাড়বে জেল্লা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.