ইঁদুর মারতে বিড়াল চুরি, ডেলিভারি বয়ের নামে মামলা
ODD বাংলা ডেস্ক: একজন ডেলিভারি বয় মূলত কোন প্রোডাক্ট বা সার্ভিস কাস্টমারের কাছে সরাসরি পৌঁছে দেবার দায়িত্বে থাকেন। তবে কখনো কি শুনেছেন, একজন ডেলিভারি বয় ডেলিভারি দিতে গিয়ে বিড়াল চুরি করে? শুনতে অবাক লাগলেও কথাটি সত্যি। এমনটাই ঘটেছে ফ্রান্সের রাজধানী প্যারিসে।
রেস্তোরাঁয় ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা পেতে বিড়াল চুরির কথা স্বীকার করেছেন ‘জাস্ট ইট’-এর ওই ডেলিভারি বয়। বিষয়টি থানা-পুলিশে গড়ানোর পর বিড়ালটি ফেরত পেয়েছেন মালিক। ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিও ফুটেজে চুরির বিষয়টি ধরা পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, একজন ডেলিভারি বয় তার ব্যাগে একটি বিড়াল ধরে নিয়ে বেরিয়ে যেতে।
শিক্ষানবিশ আইনজীবী ক্যারোলিন সিমন-প্রোভোর বাড়ির নিরাপত্তাকর্মী
শিক্ষানবিশ আইনজীবী ক্যারোলিন সিমন-প্রোভোর বাড়ির নিরাপত্তাকর্মী
ওই ডেলিভারি বয় শিক্ষানবিশ আইনজীবী ক্যারোলিন সিমন-প্রোভোর বাড়িতে গিয়ে ওই চুরির ঘটনা ঘটান। ক্যারোলিন জানান, বিড়ালটি তাদের ভবনের নিরাপত্তাকর্মীর। খাবার ডেলিভারির পরই বিড়ালটি হারিয়ে যাওয়ার বিষয়টি বুঝতে পারেন তিনি। যখন ভিডিওতে দেখে তখন পুলিশকে ডাকেন। পুলিশ এসে জাস্ট ইটে যোগাযোগ করেন এবং ওই ডেলিভারি বয়কে খুঁজে বের করেন।
ডেলিভারি বয় প্রথমে বলে বিড়ালটি রাস্তায় পেয়েছেন। রেস্তোরাঁয় ইঁদুরের উৎপাত থাকায় সেটি নিয়ে এসেছেন। তবে ভিডিওতে স্পষ্টভাবে তাকে বিড়ালটি নিয়ে ভবন থেকে বেরোতে দেখা গেছে। পরে সেটি তার মালিকের কাছে ফিরিয়ে দেয়া হয়। বিষয়টি এখন পুলিশ তদন্ত করছে। এ নিয়ে মামলাও হয়েছে।





Post a Comment