দুশ্চিন্তা দূর করতে এই পাতাটি ব্যবহার করেই দেখুন!


ODD বাংলা ডেস্ক: মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গী হলো হাজারো রোগ আর দুশ্চিন্তা। আর এর হাত থেকে রক্ষা পেতে প্রাচীনকাল থেকেই মানুষ যে ঔষধি গাছটি ব্যবহার করে আসছে তা হলো তুলসী গাছ। এটি অনেক গুণ সম্পন্ন একটি গাছ। নানা রোগ নিরাময়ের পাশাপাশি এটি দুশ্চিন্তাও দূর করতে সক্ষম। চলুন তবে জেনে নেয়া যাক এর গুণাগুণ সম্পর্কে-

১. তুলসী কে এন্টি স্ট্রেস এজেন্ট বলা হয়। এর মধ্যে থাকা প্রয়োজনীয় তেল ডিপ্রেশন এবং টেনশনের সাথে লড়াই করে মাথা ঠাণ্ডা রাখতে সাহায্য করে। এই ঔষধি নেউরওট্রান্সমিটার আপনাকে উদ্দীপিত করে, যার ফলে খুশি থাকা যায় এবং আপনাকে সক্রিয় রাখার জন্য দায়ী হরমোনকে নিয়ন্ত্রণ করে।
 
২. তুলসী হজম শক্তি বাড়াতে সাহায্য করে। তুলসী হজম ও স্নায়বিক প্রণালী কে শক্তিশালী করে এবং মাথাব্যথা, অনিদ্রার জন্য একটি ভাল প্রতিকারক হিসেবে কাজ করে। এর পাতায় থাকা ইউজেনল পাচন কে সুস্থ রাখে। তুলসী পাতা শরীরে অ্যাসিডের মাত্রা সামান্য করে রাখে এবং শরীরের পিএইচ লেবেল বজায় রাখে।
 
৩. তুলসীর মধ্যে আছে অনেক প্রয়োজনীয় তেল যেমন- ইউজেনল, সিট্রনেলোল এবং লিনালুল যার দ্বারা পেটে জ্বলাভাব কম হয়। তুলসীর এই গুণ হৃদ রোগ, রিউমাটএড আর্থরাইটিস এবং অন্ত্র জ্বালার ঝুকি কমায়। এছাড়া তুলসী পাতা জর, সর্দি, ফ্লু , গলা ব্যথায় আরাম দেয়।
 
৪. তুলসীর মধ্যে আছে অনেক প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, যা আপনার শরীরের টিসু কে ফ্রি রেডিকাল ক্ষত হওয়া থেকে রক্ষা করে। তুলসী মধ্যে আছে দুইটি বিশেষ পানি মিশ্রিত ফ্লেভোনএড অ্যান্টিঅক্সিডেন্ট, অরিয়েন্টিন এবং ভিসেনিনার। এই অ্যান্টিঅক্সিডেন্ট আপনার ইমিউন সিস্টেম কে জোড় দিয়ে সেলুলার গঠনকে রক্ষা করে।

৫. তুলসী পাতার তেল ত্বক কে ভিতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে। এটি তৈলাক্ত ত্বকের জন্য অনেক বেশি ভালো। তুলসী পাতা, চন্দন এবং গোলাপ জল মিশিয়ে একটি পেস্ট তৈরী করে নিন। তৈরী করা পেস্ট মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। এর এন্টিমাইক্রোবায়েল গুণ ব্রণ হওয়া থেকে রক্ষা করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.