শীতকালে মাঝেমধ্যেই মোটরবাইক স্টার্ট হয় না? জেনে নিন করণীয়

 


ODD বাংলা ডেস্ক: ধীরে ধীরে বাড়ছে শীত। শীতে নানা রকম সমস্যা দেখা দেয়। যেমন- শীতকালে মাঝেমধ্যেই মোটরবাইক চালু বা স্টার্ট হয় না। দেখা যায়, দ্রুত কোথাও যাওয়ার দরকার হলে তখন মোটরবাইকটি বেঁকে বসে। হাজার চেষ্টা করার পরও কোনোভাবেই বাইক স্টার্ট হয় না। কী করবেন এমন ক্ষেত্রে?

মোটরবাইক যারা চালান, তারা শীতকালে এমন সমস্যায় প্রায়ই পড়ে থাকেন। এই সমস্যা থেকে রক্ষা পেতে শীতে শরীর ও ত্বকের যত্ন নেয়ার পাশাপাশি, আপনার দু’চাকার বাহনটিরও বাড়তি যত্ন প্রয়োজন। কীভাবে যত্ন নেবেন? চলুন জেনে নেয়া যাক- 


>> শীত পড়ে গেলে ঠাণ্ডা হাওয়ার ভয়ে অনেকেই মোটরবাইক চালাতে পছন্দ করেন না। ফলে অনেক স‌ময়ে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে গাড়িটি। এতেই ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। তাই দীর্ঘ সফর না করলেও রোজ এক বার করে অল্প সময়ের জন্য মোটরবাইকটি চালান।


>> মোটরবাইকে থাকা ইঞ্জিন অয়েলটি একটি নির্দিষ্ট সময় অন্তর বদলানো উচিত। কারণ পুরু ইঞ্জিন অয়েল অনেক স‌ময়ে পাতলা হয়ে যায়। শীতকালে তা আর কাজ করে না। তাই সময়মতো বাইকের সার্ভিসিংও খুব জরুরি।


>> আজকাল অনেক মোটরবাইক কিক স্টার্ট করার উপায় থাকে না। তবে যাদের মোটরবাইকে এটি থাকে, তারা স্টার্ট না হওয়ার স‌মস্যা মেটাতে প্রথমেই কিক স্টার্ট দিয়ে নিতে পারেন।


>> মোটরবাইকের একটি গুরুত্বপূ্র্ণ অংশ হলো স্পার্ক প্লাগ। ‌এই স্পার্ক প্লাগ নিয়মিত পরিষ্কার রাখা উচিত। স্পার্ক প্লাগ মোটরবাইক স্টার্ট নেয়ার ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করে।


>> মোটরবাইকের ব্যাটারি কেটে গেলেও অনেক স‌ময়ে স্টার্ট নিতে চায় না। সেক্ষেত্রে মোটরবাইকের সঙ্গে থাকা অতিরিক্ত একটি ব্যাটারি লাগিয়ে নিতে পারেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.