নারকেল গুড়ের মেরা পিঠা
ODD বাংলা ডেস্ক: পিঠা-পুলির ঋতু হচ্ছে শীতকাল। শীত মানেই রকমারি পিঠার বাহার। শীত শীত সকালে সুস্বাদু সব পিঠা খেতে দারুণ লাগে। এই সময় ভাপা পিঠার জনপ্রিয়তা সব থেকে অধিক হলেও অন্যান্য পিঠার চাহিদা কম নয়। স্বাদের ভিন্নতায় এবারের শীতে তালিকায় রাখতে পারেন নারকেল গুড়ের মেরা পিঠা।
গ্রাম বাংলায় এই পিঠার চাহিদা অনেক। তবে শহরেও অনেকেই তৈরি করে থাকেন এই পিঠা। নারকেল গুড়ের মেরা পিঠা তৈরি করা যেমন সহজ, তেমনি খেতেও দারুণ সুস্বাদু। চলুন তবে জেনে নেয়া যাক নারকেল গুড়ের মেরা পিঠা তৈরির রেসিপিটি-
উপকরণ: আতপ চালের গুঁড়া ৩ কাপ, গুঁড় ২ কাপ, কোরানো নারকেল ১ কাপ ও লবণ সামান্য।
প্রণালী: আড়াই কাপের মতো জলে গুড় দিয়ে জ্বাল দিন। ফুটে উঠলে চালের গুঁড়া দিয়ে নাড়ুন, কোরানো নারকেল দিন। চুলা থেকে নামিয়ে কয়েক মিনিট ঢেকে রাখুন। এবার ভালোভাবে মথে নিন, গোল ছোট ছোট বলের মতো করে হাতের তালু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠা তৈরি করুন। ভাপে ১৫-২০ মিনিট রেখে নামিয়ে নিন। ঠাণ্ডা হলে পরিবেশন করুন। মিষ্টি খেতে না চাইলে গুড় বাদ দিয়ে তৈরি করতে পারেন।





Post a Comment